গ্রুপে আছে মালয়েশিয়া-দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষ। কঠিন প্রতিপক্ষকে টপকে সেমিফাইনালে যেতে হলে প্রথম ম্যাচে জয়টাই চাওয়া ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের। পূরণ হয়েছে সে চাওয়া। জয় দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের যুবাদের যুব হকি এশিয়া কাপ অভিযান।
ওমানের সালালাহ শহরে স্থানীয় সময় রাত ৮টায় যুব এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। স্বাগতিক ওমানের বিপক্ষে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয়নি লাল-সবুজ যুবাদের। যুব এশিয়া কাপের প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে মামুন উর রশিদের দল।
গত জানুয়ারিতে এই ওমানকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব-২১ কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই ফাইনালটা নিষ্পত্তি হয়েছিল টাইব্রেকারে গিয়ে। জাতীয় দলের মতো বয়সভিত্তিক খেলাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইতিহাস থাকায় ধরা হচ্ছিল আজকের ম্যাচেও ওমানের যুবাদের সঙ্গে লড়াইটা কঠিনই হতে চলেছে বাংলাদেশের জন্য।
খেলার প্রথম কোয়ার্টারে বাংলাদেশকে ঠেকিয়েই রেখেছিল ওমান। স্বাগতিকদের সেই প্রতিরোধ ভাঙে খেলার দ্বিতীয় কোয়ার্টারে এসে। দুই মিনিটের দুই গোলে ওমানের প্রতিরোধ গুঁড়িয়ে দেন রাকিবুল হাসানরা। ম্যাচের ২২ মিনিটে তাসিন আলী ও ২৪ মিনিটে জাহিদ হোসেন গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। দুটি গোলই হয়েছে ফিল্ড গোল।
এই দুই গোলের আর গোল পায়নি বাংলাদেশ। ওমানও পারেনি কোনো গোল শোধ দিতে। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান রকি। শুক্রবার উজবেকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে