
জুনিয়র এশিয়া কাপে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে প্রথমবারের মতো যুব হকির বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ ওমানের মাসকটে দারুণ এই জয়ে এমন ইতিহাস গড়ল হকির যুবারা।
এর আগে গত এশিয়া কাপেও থাইদের ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর চলতি বছরের জুনে একই দলের সঙ্গে এএইচএফ কাপে ৪-২ ব্যবধানে জয় পায় লাল-সবুজ জার্সি ধারিরা।
এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শক্ত প্রতিপক্ষ ওমানকে হারিয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে কুলিয়ে ওঠেনি। তবে মালয়েশিয়াকে রুখে বাঁচিয়ে রাখে বিশ্বকাপের স্বপ্ন। এরপর শেষ ম্যাচে চীনের সঙ্গে ড্র করায় গ্রুপে তৃতীয় স্থান নিশ্চিত হয় বাংলাদেশের।
আগামী বছরের শেষ দিকে ভারতে বসবে জুনিয়র হকি বিশ্বকাপের ১৪ তম আসর। এত দিন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১৬ দল। আগামী বছরের বিশ্বকাপ হবে ২৪ দল নিয়ে।
এশিয়া কাপ থেকে আগে যেখানে সুযোগ থাকত শীর্ষ তিন থেকে চারটি দলের। এবার সেটি বেড়ে দাঁড়িয়েছে ছয়ে। তা ছাড়া ভারত বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় সুযোগ বেড়েছে আরও একটি দলের। সব মিলিয়ে এবারের এশিয়া কাপের ১০ দলের ৭টি অংশ নেবে বিশ্বকাপে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে