সুইমিং স্যুটে ফুটো নিয়ে পুলে ইতিহাস গড়লেন ক্রিস্টফ মিলাক। টোকিও অলিম্পিকের ২০০ মিটার বাটারফ্লাইয়ে এই ইতিহাস গড়তে কিংবদন্তি মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙে দিয়েছেন হাঙ্গেরির এই সাঁতারু। তবে এরপরও নিজের আগের বিশ্ব রেকর্ড ভাঙতে না পারায় অতৃপ্তি রয়েছে মিলাকের।
২০০ মিটার বাটারফ্লাইয়ে মিলাক শুধু সোনাই জিতেননি, প্রতিপক্ষদের ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেননি। রৌপ্য পদক জেতা জাপানের তোমুরু হোন্ডা নিজেই জানিয়েছেন, ফাইনালে মিলাকের বিপক্ষে তাঁর জেতার সম্ভাবনা ছিল শূন্য শতাংশ। ব্রোঞ্জ জেতা ফেডেরিকো বারডিসো জেতেনের কণ্ঠেও একই সুর, ‘তার (মিলাক) বিপক্ষে পুলে জেতা অসম্ভব। কারণ, সবাই জানে সে অসাধারণ কেউ।’
মিলাক ২০০ মিটার বাটারফ্লাইয়ে সময় নিয়েছেন ১ মিনিট ৫১ দশমিক ২৫ সেকেন্ড। এতে ভেঙে যায় ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে মাইকেল ফেলপসের গড়া ১ মিনিট ৫২.৩ সেকেন্ডের রেকর্ড। তবে মিলাকের লক্ষ্য ছিল ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের ১ মিনিট ৫০.৭৩ সেকেন্ডের বিশ্ব রেকর্ড ভাঙা।
সোনা জেতার পর মিলাক জানিয়েছেন, পুলে নামার ১০ মিনিট আগেই তিনি লক্ষ্যে করছিলেন সুইমিং স্যুটে ফুটো আছে। তবে ওই মুহূর্তে মনঃসংযোগে যেন বিঘ্ন না ঘটে তাই তিনি আর স্যুট বদলাননি। স্যুটে ছেঁড়া অবশ্য সোনা জিততে বাধা হতে পারেনি মিলাকের। তবে এতে ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়া নিজের রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশা আছে মিলাকের।
এর মধ্যে ফেলপসের ১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ভবিষ্যতের একটা বার্তাই দিয়ে রাখলেন মিলাক। ২১ বছরের মিলাকের ক্যারিয়ার যে সবে শুরু! সামনে আরও অনেক রেকর্ড ভাঙার সুযোগ পাবেন। মিলাক নিজেও শুধু ব্যক্তিগত রেকর্ডের জন্য সোনা জিততে চান। তিনি বলেছেন, ‘আমি পদক জিততে পুলে নামি না। আমি ব্যক্তিগত সেরার জন্য নেমেছিলাম। ব্যক্তিগত সেরা মানে বিশ্ব রেকর্ড গড়া।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে