দেশের স্বাস্থ্য সচেতন মানুষদের মাঝে দিন দিন জনপ্রিয় হচ্ছে ম্যারাথন, হাফ ম্যারাথনে অংশ গ্রহণ। প্রতি বছরই দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ম্যারাথনে অংশ নেন হাজার হাজার প্রতিযোগী। ম্যারাথনে দৌড়ানো এই দৌড়বিদদের শুরুটা হয় ১০ কিলোমিটার দৌড়ে অংশ গ্রহণের মাধ্যমে।
আগামী শুক্রবার ভোর ৬টায় হাতিরঝিলে এমনই দৌড়ের আয়োজন করতে চলেছে রান বাংলা ইন্টারন্যাশনাল। নারী-পুরুষ মিলিয়ে এবারের ১০ কিলোমিটার দৌড়ে অংশ নেবেন মোট ১৫৫০ প্রতিযোগী। দেশি দৌড়বিদদের সঙ্গে বিদেশিরাও অংশ নেবেন এবারের ১০ কিলোমিটার দৌড়ে।
হাতিরঝিলে শুক্রবার এফডিসি প্রান্ত থেকে শুরু হবে প্রতিযোগীদের দৌড়। পুরো হাতিরঝিল ঘুরে প্রতিযোগীদের দৌড় শেষ হবে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার এলাকায় এসে। আজ দৌড়ের টাইটেল স্পনসর সেইলরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
রান বাংলা ১০ কিলোমিটার দৌড় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন অনুমোদিত একটি প্রতিযোগিতা। এই দৌড়ে অংশ গ্রহণকারীদের দেওয়া সার্টিফিকেট আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে জানালেন আয়োজক রান বাংলার ডিরেক্টর অব রেস খন্দকার রাজীব হোসেন। দৌড় শেষ করা শিক্ষার্থী প্রতিযোগিতারা পড়ালেখার বাইরেও এই সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন বলেও জানালেন তিনি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৯ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩১ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৬ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে