র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালয়েশিয়ার সঙ্গে জেতার আশা না থাকলেও অন্তত লড়াইয়ের ইচ্ছা ছিল বাংলাদেশ হকি দলের। তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালয়েশিয়া শক্তিতেও এগিয়ে সেটাই জাকার্তায় টের পেল ইমান গোবিনাথানের দল।
ওমানকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলার যতটুকু সম্ভাবনা বাংলাদেশের সেটাও উড়িয়ে দিয়েছে র্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়া। বাংলাদেশ হেরেছে ৮-১ গোলের বিশাল ব্যবধানে। হ্যাটট্রিক করেছেন মালয়েশিয়ার রাজি রাহিম ও ফাইজাল সারি।
পেনাল্টি কর্নার ও পেনাল্টি স্ট্রোক থেকেই প্রথমার্ধ শেষ হওয়ার আগে হ্যাটট্রিক করেছেন রাজি রাহিম। ৩ মিনিটে পেনাল্টি স্ট্রোকের পর ১৩ ও ২৯ মিনিটে পেনাল্টি কর্নারে গোল পান রাহিম। ২৩,৩০ ও ৪৫ মিনিটে হ্যাটট্রিক পাওয়া ফাইজাল সারির সবগুলো গোলই হয়েছে ফিল্ড গোল থেকে। বাকি দুই গোল করেছেন নাজমি জাজলান ও আশরান হামশানি। ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের একমাত্র গোলটি আশরাফুল ইসলামের।
এই হারে ‘বি’ পুল থেকে তৃতীয় হয়েছে বাংলাদেশ। ২৯ মে রোববার স্থান নির্ধারণী খেলায় ‘এ’ পুলের চতুর্থ দলের বিপক্ষে লড়বে খোরশেদরা।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে