
ডিসেম্বরের শুরুর দিকে প্রথমবারের মতো জুনিয়র হকির বিশ্বকাপ নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। তাঁদের প্রস্তুতির জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ হকি ফেডারেশন। গণমাধ্যমকে আজ এমনটাই জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল মো. রিয়াজুল ইসলাম (অব.)।
শুধু তাই নয় আগামী বছরের এপ্রিল-মে মাসে ঘরোয়া লিগ পুনরায় শুরু করার সিদ্ধান্তও নিয়েছে ফেডারেশন। এ বিষয়ে রিয়াজুল বলেন, ‘কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর এপ্রিল-মে মাসে ঘরোয়া লিগ পুনরায় শুরু করা হবে। পাশাপাশি আমরা পুরুষ অনূর্ধ্ব-২১ দলের ক্যাম্প নিয়ে আলোচনা করেছি। হকি ফেডারেশনের সভাপতি এরই মধ্যে দলের জন্য পাঁচ থেকে ছয় মাস দীর্ঘ ক্যাম্প আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা অবশ্যই আধুনিক সুযোগ-সুবিধাসহ ক্যাম্পটি আয়োজন করার চেষ্টা করব। আমরা মহিলা দলের জন্যও একটি ছোট মেয়াদি ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা করেছি।’
লিগ আয়োজনের জন্য ক্লাবগুলোকে অহমিকা দূরে রেখে একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন ফেডারেশনের এই কর্তা। তিনি বলেছেন পর্যায়ক্রমে ক্লাবগুলোর সঙ্গে বসে এসব নিয়ে আলোচনা করা হবে, ‘আমি ক্লাবগুলোর প্রতি অনুরোধ জানাব, ব্যক্তিগত অহমিকা দূরে রেখে একসঙ্গে বসতে, যাতে আমরা লিগ পুনরায় শুরু করতে পারি। এই মাসে প্রথম বিভাগ লিগের ক্লাবগুলোর সঙ্গে বসব, এরপর দ্বিতীয় বিভাগ লিগের ক্লাবগুলো এবং তারপর প্রিমিয়ার ডিভিশন লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করব।’
২৩ ডিসেম্বর থেকে শুরু বিজয় দিবস হকি টুর্নামেন্ট। প্রায় সাত মাসের বেশি সময় পর এ প্রতিযোগিতা দিয়ে মাঠে গড়াবে হকি। টুর্নামেন্টটি আয়োজনের পূর্বে বর্তমানে চলছে টার্ফ পরিচর্যার কাজ।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে