ওমানের মাসকটে কদিন আগে রং ছড়িয়ে প্রথমবারের মতো জুনিয়র হকির বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ পুরুষ হকি দল। এবার সেই মঞ্চে পা রাখতেই তিক্ত অভিজ্ঞতা হলো মেয়েদের।
আজ জুনিয়র এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের কাছে ১৯-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। ম্যাচের প্রথম কোয়ার্টারেই ৬ গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আরও চার গোল। তৃতীয় কোয়ার্টারেও চীনের সামনে দাঁড়াতে পারেনি মেয়েরা। এই সময়ে আরও ৪ গোল হজম করায় ব্যবধান বেড়ে দাঁড়ায় ১৪-০। চতুর্থ কোয়ার্টারে স্কোর ১৯-০ করে নেয় চীন।
ছেলেদের মতো নারী দলও চায় আগামী বছর মেয়েদের জুনিয়র হকির বিশ্বকাপে জায়গা করে নিতে। নারী এশিয়া কাপে মেয়েদের বিভাগে অংশ নিচ্ছে ১০ দেশ। এখান থেকে শীর্ষ ৫ দল পাবে জুনিয়র বিশ্বকাপে অংশ নেওয়ার টিকিট।
আগামী বছরের জুলাই বা ডিসেম্বরে এই বিশ্বকাপ হবে চিলির সান্তিয়াগোতে। এশিয়া কাপে এবার বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ চীন, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ড।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে