কমনওয়েলথে এখন পর্যন্ত ১৪টি সোনা জিতেছে ভারত। এর মধ্যে ৫ টি সোনার তিনটি এসেছে ভারোত্তলন থেকে। এবার ভারোত্তলনেই বিতর্কে জড়িয়েছে ভারতীয় ভারোত্তোলক পুনম যাদব। নারীদের ৭৬ কেজি বিভাগে পুনমের ইভেন্টের পরই বিতর্কের শুরু। তার বিরুদ্ধে চোট লুকানোর অভিযোগ তুলেছেন ভারতের ভারোত্তোলক সংস্থার সভাপতি সহদেব যাদব।
সহদেব মনে করেন পুনমের চোট লুকানোই একটি পদক হাতছাড়া হয়েছে। পুনম অবশ্য তার বিরুদ্ধে তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে। স্ন্যাচে তৃতীয় প্রয়াসে ৯৮ কেজি তুলে রুপা জেতার সুযোগ তৈরি করেছিলেন পুনম। তবে ক্লিন অ্যান্ড জার্কে তাঁর তিনটি চেষ্টায় ব্যর্থ হয়েছে।
এরপরই ভারোত্তোলক সংস্থার প্রধান বলেন, চোট নিয়ে কমনওয়েলথে খেলতে এসেছিলেন পুনম, ‘একটা নিশ্চিত পদক হাতছাড়া হলো। একটি সুযোগ হারালাম। এ জন্যই আমরা ওর(পুনমের) নাম প্রথম তালিকায় রাখিনি। নিজেকে ফিট বলে ও দলে এসেছে । ডাক্তারের ফিটনেস শংসাপত্রও দেখিয়েছে। এত দেরিতে দলে যোগ দিয়েছিল যে পরে ওর নাম বাদও দিতে পারিনি।’
সহদেব পরিষ্কার করেছেন কেন তার কাছে মনে হয়েছে পুনম চোট লুকিয়েছে। তিনি বলেন, ‘ওর লিফটগুলো দেখলেই বোঝা যায় , ক্লিন অ্যান্ড জার্কের সময় পুরো শক্তি দিয়ে তুলছিল না ও। কারণ পুরো শক্তি দিতে গেলে হাঁটু বেঁকে যাবেই। সেটা হয়নি। পরিষ্কার বোঝা গিয়েছে ও শতভাগ ফিট নয় সে।’ পুনম অবশ্য অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি পুরোপুরি ফিট ছিলাম। চোট যে কোনো খেলোয়াড়েরই জীবনের অংশ। আমারও চোট লেগেছে। ভাগ্য খারাপ বলে জিততে পারিনি।’।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে