
অবশেষে সোনার দেখা পেলেন কেটি লেডেকি। মেয়েদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জিতেছেন মার্কিন এই সাঁতারু। অলিম্পিকে এ নিয়ে ষষ্ঠ সোনা জিতলেন ২৪ বছর বয়সী লেডেকি।
এবারের টোকিও অলিম্পিকে আসার আগ পর্যন্ত ৫ সোনা জেতা মার্কিন সাঁতারু লেডেকি ধাক্কা খেলেছিলেন টোকিও অলিম্পিকের তৃতীয় দিনেই। ৪০০ মিটার ফ্রি স্টাইলে অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ারনে তিতমাসের কাছে সোনা খুইয়েছিলেন। আজ পঞ্চম দিন সকালে ২০০ মিটার ফ্রি স্টাইলে আবারও ভরাডুবি। তিতমাস যেখানে আবারও সোনা জিতেছেন, লেডেকি সেখানে পঞ্চম।
সকালে ২০০ মিটারের ইভেন্টে পঞ্চম হওয়া কেটি লেডেকি ঘুরে দাঁড়াতে সময় নিয়েছেন ১ ঘণ্টা ১৩ মিনিট। ৪০০ মিটার ফ্রি স্টাইলের ১ ঘণ্টা ১৩ মিনিট পর ১৫০০ মিটার ফ্রি স্টাইলে অলিম্পিকে নিজের ষষ্ঠ সোনা জিতেছেন এই মার্কিন সাঁতারু। সোনা জিততে লেডেকি সময় নিয়েছেন ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড।
এর আগে ২০০ মিটারের ফ্রি স্টাইলে সোনা জিতে তিতমাস তাঁর অলিম্পিক ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা দুই সোনা জয়ের কীর্তি গড়েছেন। এই ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন হংকংয়ের সিওভান হঘি। কানাডার পেনি ওলেকসিয়াক জিতেছেন ব্রোঞ্জ।
৪০০ মিটারের ইভেন্টে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করে লেডেকি রৌপ্যপদক জিতলেও এদিন ২০০ মিটারে হতাশ হয়েছেন। তবে দমে যাননি। নিজেকে ফিরে পেয়েছেন ১৫০০ মিটার ফ্রি স্টাইলে। আর তাতেই বাজিমাত। স্বদেশি এরিকা সুলিভানকে হারিয়ে সোনা জিতেছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সারাহ কোহলের।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে