ভারোত্তলনের পাশাপাশি রেলের টিকিট পরীক্ষকের কাজ করতেন ভারতের ভারোত্তোলক মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিকে এক রুপার পদক বদলে দিয়েছে তাঁর জীবন। সফল অলিম্পিক মিশন শেষে আজ দেশে ফিরে বিমানবন্দরেই পেয়েছেন অজস্র মানুষের ভালোবাসা। এবার পেলেন আরেকটি সুখবরও।
অলিম্পিকে ভারতীয়দের ২১ বছরের আক্ষেপ ঘুচিয়ে শনিবার টোকিও অলিম্পিকে রুপা জিতেছেন মীরাবাঈ। ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে ভারতকে প্রথম পদক এনে দেওয়ার এই ভারোত্তোলককে ১ কোটি রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে মণিপুরের রাজ্য সরকার। পাশাপাশি চাকরিতে পদোন্নতি দিয়ে তাঁকে অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ বা এএসপি করারও ঘোষণা দিয়েছে রাজ্যটির সরকার।
অলিম্পিকে পদক জেতার পর মীরাবাঈয়ের সঙ্গে এক ভিডিও কলে কথা বলেছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। তখনই জানানো হয়েছিল, দেশে ফেরার পর চমক অপেক্ষা করছে মীরাবাঈয়ের জন্য। বিমানবন্দরে অজস্র মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরে মীরাবাঈ জানলেন, এখন থেকে টিকিট পরীক্ষকের কাজ করতে হবে না তাঁকে! একই সঙ্গে মণিপুরে বিশ্বমানের ভারোত্তলন অ্যাকাডেমি গড়ে তোলারও ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং।
মীরাবাঈয়ের পাশাপাশি পদোন্নতি পেয়েছেন ভারতীয় নারী জুডোকা সুশীলা দেবী। কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে সাব-ইন্সপেক্টর হয়েছেন সুশীলা। অলিম্পিকে অংশ নেওয়া প্রত্যেক অ্যাথলেটকে ২৫ লাখ রুপি পুরস্কারেরও ঘোষণা দিয়েছে ভারত।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে