থাইল্যান্ডকে হারিয়ে এএইচএফ কাপ হকির ফাইনালে উঠে গেল বাংলাদেশের যুবারা। ওমানের রাজধানী মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৩-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল।
প্রথম গোল পেতে অপেক্ষা করতে হলো শেষ কোয়ার্টার পর্যন্ত। নিজেদের রক্ষণকে এক প্রকার দুর্ভেদ্য করে রেখেছিল থাইল্যান্ডের যুবারা। সেই রক্ষণে ফাটল ধরল ৪৭ মিনিটে। বদলি হিসেবে খেলার চেহারা পাল্টে দিলেন মো. জীবন। শেষ ১৫ মিনিটে ৩ গোল করে জুনিয়র দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।
ম্যাচে প্রথম তিন কোয়ার্টার গোলশূন্য থাকায় চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। ৪৭ মিনিটে সব চাপ মুছে দেন বদলি হিসেবে নামা জীবন। ফিল্ড গোলে বাংলাদেশ শিবিরে ফেরান স্বস্তি। ৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের ব্যবধান ২-০ করেন আরেক বদলি ডিফেন্ডার মো. হোসেন। দুই মিনিট পর ফিল্ড গোলে ব্যবধানটাকে ৩-০ করে লাল-সবুজদের বড় জয় নিশ্চিত করেন ফরোয়ার্ড মো.হাসান। সেমিফাইনাল জিতে আজই শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবেন বাংলাদেশ যুবারা। বাংলাদেশ সময় ৮.৩০ মিনিটে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ স্বাগতিক ওমান অথবা উজবেকিস্তান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে