
জোকোভিচের বয়স ৩৭। জাকুব মেনসিকের ১৯। মায়ামি মাস্টার্সের ফাইনালে দুই প্রতিযোগীর বয়সের ব্যবধান ১৮ বছর। কোনো ১০০০ মাস্টার্সের ফাইনালে দুই ফাইনালিস্টের বয়সের ব্যবধান এটাই সবচেয়ে বড়। তো জোকোভিচের সঙ্গে অনভিজ্ঞ মেনসিকের ফাইনালটিকে কেউ কেউ অসম লড়াই হিসেবেই কল্পনা করেছেন। অভিজ্ঞ জোকোভিচের নামের পাশে ৯৯টি এটিপি শিরোপা, আর কোনো শিরোপার স্বাদই পাওয়া হয়নি তরুণ মেনসিকের।
কিন্তু চেক প্রজাতন্ত্রের অনভিজ্ঞ জাকুব মেনসিকই পাশার দান উল্টে দিলেন। মায়ামি মাস্টার্সের ফাইনালে ৭-৬ (৭ /৪),৭-৬ (৭ /৪) গেমে জোকোভিচকে হারিয়ে চমকে দিলেন সবাইকে।
চোখের সংক্রমণে ভুগছেন জোকোভিচ। চোখ ফুলে গিয়েছে তাঁর। এই অবস্থাতেও খেলে গেছেন তিনি। হাড্ডাহাড্ডি প্রথম সেটের লড়াইয়ের পর বিরতিতে চোখে ড্রপ নিতেও দেখা যায় জোকোভিচকে। চোখের সমস্যাটা সন্দেহ নেই জোকোর খেলায় প্রভাব ফেলেছে, তারপরও দুর্দান্ত লড়াই করেছেন তিনি। আর সেই লড়াইয়ে মেনসিক জেতায় তাঁর কৃতিত্বকেও খাট করে দেখার কিছু নেই।
মেনসিকের এই জয়ে শিরোপা ‘সেঞ্চুরি’র অপেক্ষা বাড়ল সার্বিয়ান তারকার। বেশ কিছুদিন ধরেই নামের পাশে ৯৯টি শিরোপা বয়ে নিয়ে বেড়াচ্ছেন। জিমি কনর্স (১০৯) ও রজার ফেদেরারের (১০৩) পর টেনিস ইতিহাসের তৃতীয় পুরুষ প্রতিযোগী হিসেবে শততম শিরোপা জয়ের অপেক্ষায় জোকোভিচ। কাল মায়ামি ওপেনের ফাইনাল জিতে জোকোর সে অপেক্ষাটাকেই বাড়িয়ে দিলেন মেনসিক।
ফাইনাল শেষে জোকোভিচ বললেন, ‘২টি টাইব্রেক, বৃষ্টি বিলম্ব, সবকিছু মিলিয়ে অদ্ভুত একটা ম্যাচ ছিল। সত্যি বলতে কোর্টে আমি নিজের সেবা অবস্থায় ছিলাম না। তবে যা হয়েছে সেটি মেনে নিতে হবে। তাঁর জয়ের কৃতিত্বকে খাট করে দেখার কিছু নেই।’ চোখের সমস্যা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সার্বিয়ান তারকার উত্তর, ‘এ সব নিয়ে আমি কথা বলতে চাই না। কারণ আমি কোনো অজুহাত দেখানোর মানুষ নই। আমি তাকে অভিনন্দন জানাতে চাই।’
আর ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের পর মেনসিক বললেন, ‘সত্যি বলতে, বুঝে উঠতে পারছি না কি বলব। এটি আমার জীবনের সবচেয়ে বড় দিন। আমি খুব খুশি নিয়ে নিজের পারফরম্যান্স ধরে রাখতে পেরেছি এবং নার্ভাসনেসকে খেলার বাইরে রাখতে পেরেছি।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে