রূপকথার গল্প বোধ হয় একেই বলে! এমা রাদুকানু নিজেও হয়তো ভাবেননি এমন কিছু করে ফেলবেন। ইতিহাস গড়ে ইউএস ওপেনের নারী এককে শিরোপা জিতলেন ১৮ বছর বয়সের এই ব্রিটিশ তরুণী।
ফাইনালে ৬-৪, ৬-৩ গেমে সরাসরি সেটে লেইলাহ ফার্নান্দেজকে উড়িয়ে দিয়ে ইউএস ওপেনের নতুন রানি হলেন রাদুকানু। কোয়ালিফায়ার থেকে উঠে আসা কোনো টেনিস খেলোয়াড় এর আগে গ্র্যান্ড স্লাম জেতেননি। এবারই প্রথম করে দেখালেন এই ব্রিটিশ কিশোরী।
নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লামেই বাজিমাত করলেন অবাছাই রাদুকানু। ২০১৪ সালে সেরেনা উইলিয়ামসের পর দ্বিতীয় নারী টেনিস খেলোয়াড় হিসেবে একটিও সেটে না হেরে শিরোপা জিতলেন তিনি। একই সঙ্গে ৫৩ বছর পর প্রথম ব্রিটিশ নারী হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন।
ইউএস ওপেনের আগে এ বছরের উইম্বলডনেই প্রথমবার গ্র্যান্ড স্লামে আবির্ভাব ঘটেছিল রাদুকানুর। ঘাসের কোর্টে শুরুটা ভালো করেও চতুর্থ রাউন্ডে শ্বাসকষ্টজনিত সমস্যায় সরে দাঁড়াতে হয়েছিল। কে ভেবেছিল, মাত্র দুই মাস পরেই ইউএস ওপেনের শিরোপা হাতে উচ্ছ্বাসে ফেটে পড়বেন রাদুকানু!
একবিংশ শতাব্দীতে এই প্রথম ইউএস ওপেনে নারীদের ফাইনালে এত অল্প বয়সী দুই খেলোয়াড় মুখোমুখি হয়েছেন। ১৯৯৯ সালে শেষবার দুই ‘অষ্টাদশী’ সেরেনা উইলিয়ামস ও মার্টিনা হিঙ্গিস ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দুই অষ্টাদশীর লড়াইয়ে এবার শেষ হাসিটা হাসলেন রাদুকানু। তবে এর আগেও একবার মুখোমুখি হয়েছিলেন রাদুকানু-ফার্নান্দেজ। তিন বছর আগে উইম্বলডন জুনিয়রের সেই ম্যাচেও মলিন অবয়বে ফিরতে হয়েছিল ফার্নান্দেজকে।
ইউএস ওপেন শুরুর সময় নারী এককে ১৫০ নম্বর হিসেবে কোর্টে নেমেছিলেন রাদুকানু। কোর্ট যখন ছাড়ছেন, নামের পাশে প্রথম গ্র্যান্ড স্লাম। র্যাঙ্কিং নিয়েও চাইলে গর্ব করতে পারেন। এক লাফে যে উঠে এসেছেন ২৩ নম্বরে। প্রথম সেটেই দুবার লেইলার সার্ভিস ভেঙে সেট জেতেন রাদুকানু। দ্বিতীয় সেটে ম্যাচ পয়েন্ট বাঁচাতে পারলেও নিজের হার বাঁচাতে পারেননি কানাডীয় কিশোরী ফার্নান্দেজ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে