এবারের ইউএস ওপেন শেষে সেরেনা উইলিয়ামস বিদায় জানাবেন টেনিসকে, ইঙ্গিত দিয়েছিলেন আগেই। তবে বড় বোন ভেনাস উইলিয়ামস নিজের ভবিষ্যৎ সম্পর্কে এখনো কিছু জানায়নি। সে হিসেবে ভেনাস খেলা চালিয়ে গেলেও আর দেখা যাবে না দুই বোনকে নারী দ্বৈতে। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন তাঁরা।
২০১৮ সালের পর এবারেই প্রথম দ্বৈতে খেলতে নেমেছিলেন সেরেনা-ভেনাস জুটি। কিন্তু শেষের শুরুটা একদমই ভালো হয়নি দুই বোনের। প্রথম রাউন্ডে বিদায় নিতে হয়েছে তাঁদের। উইলিয়ামস জুটি ৭-৬ (৭-৫),৬-৪ সেটে ম্যাচ হেরেছেন চেক প্রজাতন্ত্রের লুসি হারাডেকা ও লিন্ডা নসকোভা জুটির কাছে।
টেনিস কিংবদন্তিদের হারানোর পর দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন এই চেক জুটি। ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত লুসি ও লিন্ডা নিজেদেরকে বিশ্বাসই করাতে পারছিলেন না তাঁরা জিতেছেন। লুসি বলেছেন, ‘উইলিয়ামসদের হারানোর জন্য আপনাদের (দর্শক) কাছে ক্ষমা চাচ্ছি। একই সঙ্গে এমন জয়ে আমরা ভীষণ খুশিও।’
সেরেনা-ভেনাস জুটি দ্বৈতে ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। আর এককে তাঁদের মোট ৩০টি গ্র্যান্ড স্লাম শিরোপা আছে। এর মধ্যে টেনিস কিংবদন্তি সেরেনার ২৩টি আর বাকি ৭টি বড় বোন ভেনাসের।
দ্বৈতে হারলেও এককে জয়রথ ছুটছে সেরেনার। আজ তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার আজলা টমলজানোভিচের বিপক্ষে খেলতে নামবেন আর্থার অ্যাশ স্টেডিয়ামে। আর ভেনাস দ্বৈতের মতো বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডে এককে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে