
অস্ট্রেলিয়ান ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। আর আলেক্সান্দার জভেরেভ গত অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছিলেন সেমিফাইনাল। র্যাঙ্কিংয়ের ১ নম্বর তারকা সিনার। ২ নম্বর জভেরেভ। অস্ট্রেলিয়ান ওপেন ছাড়া গত বছর ইউএস ওপেনও জিতেছিলেন সিনার। আর এখনো গ্র্যান্ড স্লাম শিরোপার স্বাদই নেওয়া হয়নি জভেরেভের। তাই আজ অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে অন্তত কাগজে-কলমে এগিয়ে সিনার।
তা ছাড়া মেলবোর্ন পার্কে টানা ২০ ম্যাচ অপরাজিত সিনার। তাঁর সামনে আবার অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড বইয়ের একটা পাতায় তিন টেনিস গ্রেট—আন্দ্রে আগাসী, রজার ফেদেরার ও নোভাক জোকোভিচের পাশে বসার হাতছানি। যাঁরা এই শতাব্দীতে ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। আজ জিতলে এই টানা অস্ট্রেলিয়ান ওপেনজয়ী এই শতাব্দীর চতুর্থ খেলোয়াড় হবেন সিনার।
আজও কী তিনি প্রতিপক্ষে ধরাছোঁয়ার বাইরে—এমন প্রশ্নে সিনারের বিনয়ী উত্তর, ‘না’; তিনি ধরাছোঁয়ার বাইরে নন। সিনার বললেন, ‘আমি কত পরিশ্রম করি, সেটা আমি জানি। সব সময় শান্ত থাকার চেষ্টা করি, কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নিই না। সত্যি বলতে আমি ভালো প্রস্তুতি নিয়েই কোর্টে নামি।’

‘প্রস্তুতি’ই যদি বড় শক্তি হয় সিনারের, তবে জভেরেভের শক্তি ব্যর্থতা! গত এক দশকের টেনিসে সবচেয়ে সম্ভাবনাময় না ফোটা কলি বিবেচনা করা হয় তাঁকে। ২০১৮ সালে তাঁর ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ফাইনাল জয়ের পর জার্মান টেনিস কিংবদন্তি তাঁকে নিয়ে বলেছিলেন, ‘বিশ্ব টেনিসে আসছে নতুন এক চ্যাম্পিয়ন’। কিন্তু ‘চ্যাম্পিয়ন’ হিসেবে এখনো আত্মপ্রকাশ করা হয়নি জভেরেভের। পোড় খাওয়া এই ক্যারিয়ারই টেনিস শার্কিটে ইদানীং দাঁড় করাচ্ছে নতুন জভেরেভকে। আগের চেয়ে কোর্টে এখন অনেক বেশি স্ট্যামিনা তাঁর। এখন লম্বা র্যালিতে অভ্যস্ত হয়ে গেছেন তিনি। আজ একটা স্বস্তি নিয়ে জভেরেভ ফেবারিট সিনারের বিপক্ষে খেলতে নামবেন—মুখোমুখি লড়াইয়ে কিন্তু তিনিই এগিয়ে। আগের ৬ সাক্ষাতের ৪টিতেই জিতেছেন তিনি। ২টিতে জয়ী সিনার।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৬ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে