২০২৩ সালেই মার্গারেট কোর্টের ২৪ ছুঁয়ে ফেলেছিলেন নোভাক জোকোভিচ। ২০২৪ সালে নিশ্চয়ই গ্র্যান্ড স্লাম শিরোপা সংখ্যায় অস্ট্রেলীয় গ্রেটকে ছাড়িয়ে যেতে চাইবেন সার্বিয়ান জোকোভিচ। এ বছরই হয়তো ছাড়িয়ে যাবেন। কিন্তু নতুন বছরের প্রথম গ্র্যান্ড স্লামে জোকোভিচের চাওয়া রেকর্ড বইয়ের আরও একটা পাতায় কোর্টকে আড়াল করে দেওয়া। ১৯৬৮ সালে টেনিসে চালু হওয়া উন্মুক্ত যুগে পূর্বাপর মিলিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মার্গারেট কোর্ট শিরোপা জিতেছেন ১১টি। এই সংখ্যা ছুঁতে মেলবোর্ন পার্কে আরও একটা শিরোপা চাই জোকোর।
২০১৮ সালের পর থেকে অস্ট্রেলিয়ান ওপেনে অজেয় জোকোভিচ। করোনার টিকা না নেওয়ায় উদ্ভূত জটিলতার কারণে ২০২২ সালে এখানে খেলা হয়নি তাঁর। সেই ঘটনা বাদ দিলে টানা চারবার হার্ডকোর্টের এই গ্র্যান্ড স্লাম জিতেছেন সার্বিয়ান তারকা। এসব বলার পর আর কি বলার দরকার আছে, আজ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফেবারিট কে!
তবে অন্যবারের মতো জোকোর প্রস্তুতিটা এবার তেমন শক্তিশালী মনে হচ্ছে না। এক মাসের ব্যবধানে গত মাসে ইতালির তরুণ ইয়ানিক সিনার ডেভিস কাপ ও এটিপি ফাইনালসে হারিয়েছেন জোকোভিচকে। যে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ বছর ধরে অজেয় তিনি, সেই অস্ট্রেলিয়াতেই ইউনাইটেড কাপে তাঁকে হারিয়ে দিয়েছেন অ্যালেক্স ডি মিনাউর। এর বাইরেও আছেন দুই উদীয়মান তারকা—কার্লোস আলকারাস ও দানিল মেদভেদেভ, যাঁরা গত তিন বছরে জোকোভিচকে কোনো না কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে হারিয়েছেন। তো এবার কাকে বড় বাধা মনে করছেন ৩৬ বছর বয়সেও সুপার ফিট জোকোভিচ? নিজেকেই! সার্বিয়ান তারকার উত্তর, ‘আমি নিজেই। এরপর বিশ্বের অন্য সেরা খেলোয়াড়েরাও আছে। এখানে যারা খেলছে, আমি নিশ্চিত, গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের স্বপ্ন তাদের আছে।’
যাঁকে তাঁর বড় প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে তিনি আলকারাস। তো স্প্যানিশ এই তারকা জোকোভিচকে নিয়ে কী ভাবছেন? আলকারাসের উত্তর, ‘বড় স্বপ্ন দেখা মানুষ আমি। নিজের অবস্থাটা দেখার জন্যও সব সময় আমি বিশ্বসেরাদের বিপক্ষে খেলতে চাই। আমার জন্য এটা বাড়তি একটা অনুপ্রেরণাও।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে