টানা চতুর্থ ও সব মিলিয়ে সপ্তম উইম্বলডন শিরোপা নিজের করে নিয়েছেন নোভাক জোকোভিচ। জোকোভিচ উইম্বলডন জেতার পর একটি দৃশ্য নিয়মিত দেখা যায়। সেন্টার কোর্টে বসে ঘাস ছিঁড়ে খাওয়া। ঘাস খাওয়ার সময় জোকোভিচ এমন অভিব্যক্তি দেন যে, এই ঘাস খেতে আসলেই সুস্বাদু ছিল। গতকাল নিক কিরগিওসকে হারানোর পরও একই রীতি ধরে রেখেছেন জোকোভিচ। ফেদেরারকে ছাড়িয়ে ২১তম গ্র্যান্ড স্লাম জয়ের পর যথারীতি কোর্টে বসে ঘাস খেয়েছেন তিনি।
২০১৪ সালে রজার ফেদেরারকে হারিয়ে উইম্বলডন শিরোপা জেতার পর একইভাবে কোর্টে বসে ঘাস খেয়েছিলেন জোকোভিচ। সে সময় বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘাস খাওয়া নিয়ে জোকোভিচ বলেন, ‘এটা অবশ্যই ছোট একটা প্রথা। অন্য সব শিশুর মতো শৈশবে আমিও উইম্বলডন শিরোপা জয়ের স্বপ্ন দেখতাম। তখন সেই লক্ষ্য অর্জনের পর কিছু একটা পাগলামি করার স্বপ্নও দেখতাম।’
এদিকে ৭ম উইম্বলডন জেতার প্রতিক্রিয়ায় জোকোভিচ বলেছেন, ‘উইম্বলডন ঐতিহাসিকভাবে আমার জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে এসেছে। এই বছরটি বাজেভাবে শুরু হয়েছিল। যা বছরের শুরুর দিকে প্রথম কয়েক মাসে আমাকে বেশ প্রভাবিত করেছে। আমি খুব ভালো অনুভব করছিলাম না। মানসিকভাবে আমি ভালো জায়গায় ছিলাম না। আমি তখন বুঝতে পেরেছিলাম যে, কিছু সময় লাগবে। আমাকে ধৈর্য ধরতে হবে এবং আগে-পরে আমি নিজেকে ভালো অবস্থায় দেখতে পাব।’
তবে উইম্বলডন জিতলেও জোকোভিচের ইউএস ওপেন খেলা নিশ্চিত না। কারণ, টিকা না নিয়ে যুক্তরাষ্ট্র প্রবেশ করতে পারবেন না জোকোভিচ। বছরের শেষ গ্র্যান্ড স্লামে খেলা নিয়ে জোকোভিচ বলেন, ‘বাস্তবে সম্ভব নয়। আমি টিকা নিইনি এবং নেওয়ার পরিকল্পনাও নেই। এখন বাধ্যতামূলক টিকা নেওয়ার নিয়ম বাতিলই হতে পারে আমার জন্য একমাত্র সুসংবাদ।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪১ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে