অস্ট্রেলিয়ান ওপেনে রুদ্ধশ্বাস এক লড়াই জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল। রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে পেছনে ফেলে গ্র্যান্ড স্লাম জয়ে সবার ওপরে উঠতে নাদালের প্রয়োজন আর দুটি জয়। তবে সেমিতে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়েছিল এই স্প্যানিশ মহাতারকাকে।
র্যাঙ্কিংয়ের ছয়ে থাকা নাদালের শুরুটা অবশ্য হয়েছিল দারুণভাবে। প্রথম দুই সেটে কানাডীয় প্রতিপক্ষ ডেনিস শাপোভালোভকে ৬-৩ ও ৬-৪ গেমে উড়িয়ে দেন নাদাল। কিন্তু পরের দুই সেটে দারুণভাবে ফিরে আসেন শাপোভালোভ। ৪-৬ ও ৩-৬ গেমে এই দুই সেটে হেরে যান নাদাল।
এরপর ফল নির্ধারণী শেষ সেটে ফের দাপট দেখান নাদাল। ৬-৩ গেমে শাপোভালোভকে হারিয়ে বাজিমাত করেন ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকা। শেষ চারে নাদালের প্রতিপক্ষ হবেন মাত্তেও বেরেত্তিনি কিংবা গায়েল মনফিলিসের মধ্যেকার ম্যাচে জিতবেন তিনি।
নারী এককে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন ম্যাডিসন কেইস। গতবারের ফ্রেঞ্চ ওপেন জয়ী বারবোরা ক্রেজচিকোভাকে সরাসরি ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন তিনি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে