৭ম উইম্বলডন শিরোপা জয়ের সামনে এখন নোভাক জোকোভিচ। ফাইনালে আজ রাতে নিক কিরগিওসকে হারাতে পারলেই জোকোভিচ জিতবেন ২১ তম গ্র্যান্ড স্লাম শিরোপা। ফাইনালের এই দুই প্রতিদ্বন্দ্বীর একটি মিল রয়েছে। দুজনই টেনিস দুনিয়ায় ‘ভিলেন’ হিসেবে পরিচিত।
‘ব্যাড বয়’ কিরগিওস তো এবারের টুর্নামেন্টেই অনেক ‘বিতর্কিত’ কাণ্ড ঘটিয়েছেন। আর টিকা না নিয়ে কদিন আগেও সংবাদের শিরোনাম ছিলেন কিংবদন্তি জোকোভিচ। দুজনের ম্যাচ নিয়ে তাই বাড়তি উত্তেজনা থাকাটাই স্বাভাবিক। তবে ম্যাচের আগে মজা করে কথার লড়াইয়েও মেতেছেন দুজন। কিরগিওস বলেছেন, জোকোভিচকে নিজের খুব কাছের মনে করেন তিনি। আর জবাবে জোকোভিচ বলেছেন, যদি ফাইনালের পর কিরগিওস তাঁকে খাবারের দাওয়াত দেন তবে তিনি তা গ্রহণ করবেন। তবে বিল দিতে হবে যিনি চ্যাম্পিয়ন হবেন তাঁকেই।
এক ইনস্টাগ্রাম আলাপে জোকোভিচ বলেছেন, ‘আমার সম্পর্কে ভালো কিছু বলতে তোমার ৫ বছর লেগেছে।’ জবাবে কিরগিওস বলেছেন, ‘তবে প্রয়োজনের সময় আমি তোমার পাশে দাঁড়িয়েছি।’
কিরগিওসের এই দাবি স্বীকার করে জোকোভিচ বলেন, ‘হ্যাঁ, তুমি করেছ। সেটাকে আমি এটার প্রশংসা করি।’ এরপর কিরগিওস তাঁরা এখন বন্ধু কি না জানতে চাইলে জোকোভিচ বলেন, ‘তুমি যদি আমাকে ডিনারের দাওয়াত দাও তবে আমি তা গ্রহণ করব। তবে বিল দিতে হবে যে জিতবে তাকে।’ পরে জোকোভিচের এই কথায় সায় দেন কিরগিওসও।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে