গতকাল অস্ট্রেলিয়ান ওপেন শুরুর প্রথম দিনেই মাঠে দেখা গেছে রাশিয়ার পতাকা। তবে এখন থেকে টুর্নামেন্টে আর দেখা যাবে না রুশ পতাকা। রাশিয়ান পতাকা নিষিদ্ধ করা হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনে।
শুধু রাশিয়াই না, বেলারুশের পতাকাও অস্ট্রেলিয়ান ওপেনে নিষিদ্ধ করা হয়েছে। টেনিস অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ করা হলো অস্ট্রেলিয়ান ওপেনে। প্রথমে আমরা ভেবে দেখেছিলাম, ভক্তরা পতাকা আনতেই পারেন, কিন্তু পতাকা ব্যবহার করে যেন কোনো ঝামেলা না করা হয়। গতকাল কোর্টসাইডে পতাকা টাঙানো হয়েছিল। নিষেধাজ্ঞা এখন থেকেই কার্যকর করা হবে। খেলোয়াড় ও ভক্তদের সঙ্গে এ ব্যাপারে আলাপ-আলোচনা করে দেখছি, যাতে টেনিস সুষ্ঠু পরিবেশে উপভোগ করা যায়।
২০২২ থেকে শুরু হয়েছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন। এরপর থেকে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়েরা যেকোনো প্রতিযোগিতায় নিরপেক্ষ পতাকা ব্যবহার করেন। তবে গতকাল রড লেভার এরিনায় দানিল মেদভেদেভ ও মারকোস জিরোন খেলছিলেন, তখন রাশিয়ান পতাকা দেখা গেছে। অস্ট্রেলিয়ায় ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল মিরোসনিচেঙ্কো টেনিস অস্ট্রেলিয়াকে পদক্ষেপ নিতে বলেছেন। মিরোসনিচেঙ্কো বলেন, ‘অস্ট্রেলিয়ান ওপেনে ইউক্রেনীয় টেনিস খেলোয়াড় ক্যাটেরিনা বাইন্ডেলের ম্যাচের সময় প্রকাশ্যে রাশিয়ান পতাকা টাঙানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। টেনিস অস্ট্রেলিয়াকে ‘নিরপেক্ষ পতাকা’ নীতি বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে