অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠে ইতিহাস গড়লেন অ্যাশলে বার্টি। ৪২ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে ফাইনালে উঠেছেন তিনি। মাত্র এক ঘণ্টা দুই মিনিটেই আমেরিকান প্রতিপক্ষ ম্যাডিসন কিজকে সরাসরি সেটে উড়িয়ে ফাইনালের টিকিট কেটেছেন নারী এককের শীর্ষ বাছাই।
ফাইনালে ওঠার লড়াইয়ে ৫১ নম্বর বাছাই কিজকে ৬-১, ৬- ৩ গেমে উড়িয়ে দিয়েছেন বার্টি। এ নিয়ে টানা তৃতীয় আমেরিকান প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে পৌঁছলেন বার্টি। ফাইনালেও তাঁর প্রতিপক্ষ আরেক আমেরিকান ড্যানিয়েলে কলিন্স। কলিন্সকে হারালেই ১৯৭৮ সালে ক্রিস ও’নেলের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে নিজের দেশে গ্র্যান্ড স্লাম জিতবেন বার্টি।
ফাইনালে ওঠা বার্টিকে অভিনন্দন জানিয়েছেন রড লেভার। অস্ট্রেলিয়ান কিংবদন্তির বিশ্বাস ফাইনালেও শেষ হাসি হাসবেন বার্টি, ‘আরও একটি অনন্য পারফরম্যান্সের জন্য তোমাকে অভিনন্দন। আমি জানি তুমি বাকি পথটুকু পারি দিতে পারবে।’
এবারের অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ ছন্দে আছেন বার্টি। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি সেটও হারেননি এই অস্ট্রেলিয়ান তারকা। ফাইনালে নিশ্চিতের পর উচ্ছ্বসিত বার্টি বলেন, ‘এটা একটা অবিশ্বাস্য অনুভূতি। নিজের সেরা টেনিসটা এখানে খেলতে পেরে ভীষণ খুশি।’ ২০২০ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০২১ সালে উইম্বলডন জেতার পর ঘরের কোর্টে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম জিতে নিশ্চয় এই খুশির পূর্ণতা দিতে চাইবেন ২৬ বছর বয়সী তারকা।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে