ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু সেটা পরিশোধ করতে চাননি। পরিশোধ করার ক্ষমতা না থাকলে আলাদা কথা ছিল। কিন্তু ঋণ পরিশোধ করবেন না বলে কাগজে-কলমে তিনি দেখিয়েছিলেন, পরিশোধের আর্থিক সামর্থ্য তাঁর নেই। এই সম্পদ গোপনের জন্য দুই বছরের স্থগিত জেল হয়েছে মেয়েদের টেনিসের সাবেক ‘নাম্বার ওয়ান’ আরাঞ্চা সানচেজ ভিকারিওর।
এই প্রজন্মের টেনিস ভক্তদের কাছে স্পেনের সানচেজ ভিকারিও অবশ্য ‘অচেনা’ এক নাম। তবে নব্বইয়ের দশকে বিশ্ব টেনিসে যে কজন নারী তারকা আলো ছড়িয়েছেন তাঁদের অন্যতম আরাঞ্চা সানচেজ ভিকারিও। চারটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। যার তিনটিই ফ্রেঞ্চ ওপেন। একটি ইউএস ওপেন। দুবার করে ফাইনাল খেলেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনের। সানচেজ ভিকারিও ও তাঁর সাবেক স্বামী জোসেপ সান্তাকানা মিলে ব্যাংক থেকে ৬.৬ মিলিয়ন ইউরো ধার নিয়েছিলেন। টাকার অঙ্কে যা ৭৮ কোটি ৭১ লাখের মতো। ধারের এই অর্থ পরিশোধ করেননি সানচেজ ভিকারিও। দুই বছরের স্থগিত জেলের শাস্তির পাশাপাশি স্পেনের আদালত এই অর্থ পরিশোধ করার নির্দেশও দিয়েছেন।
সানচেজ ভিকারিওর টাকা পয়সার হিসাব রাখতেন সান্তাকানা। শাস্তি এড়াতে পারেননি তিনিও। উল্টো তাঁর শাস্তি হয়েছে বেশি। তিন বছর তিন মাসের জেল হয়েছে তাঁর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪১ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে