অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি হলেন অ্যাশলে বার্টি। ফাইনালে আজ ড্যানিয়েলে কলিন্সকে সরাসরি সেটে উড়িয়ে ৪৪ বছর পর কোনো অস্ট্রেলিয়ান হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন বার্টি। রড লেভার এরিনায় কলিন্সের বিপক্ষে বাছাইয়ের এক নম্বরে থাকা বার্টির জয় ৬-৩,৭-৬ (৭-২) গেমে।
আমান্ডা আনিসিমোভা, জেসিকা পেগুলা, ম্যাডিসন কিসের পর ফাইনালেও বার্টির প্রতিপক্ষ ছিলেন এক মার্কিনি। প্রথম সেটে কলিন্স ৬-৩ সেটে হারলেও পরের সেটে ঘুরে দাঁড়ানোর আভাস দেন। দ্বিতীয় সেটে শুরুতেই বার্টির সার্ভ ব্রেক করেন। এরপর একের পর এক পয়েন্ট জেতে দ্বিতীয় সেটে ৫-১ এগিয়ে যান মার্কিন তারকা। তখন মনে হচ্ছিল ফাইনালটা জমজমাট হতে চলেছে।
তবে পুরো টুর্নামেন্টে কোনো সেট না হারা বার্টি এরপর আর ছেড়ে কথা বলেননি। নিজেকে প্রমাণের মঞ্চে জাত চিনিয়ে দিয়ে ৫-৫ সমতায় ফেরেন ২৫ বছর বয়সী তারকা। দ্বিতীয় সেট টাইব্রেকারে পৌঁছলে কলিন্সকে আর ম্যাচে ফেরার দেননি তিনি। দাপুটে পারফরম্যান্সে ৭-২ স্কোরে ব্রেক জিতে বিজয়োল্লাসে ভাসেন। তাতে ১৯৭৮ সালে ক্রিস ও’নেইলের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে নিজের দেশে গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের নজির গড়েন বার্টি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে