প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে পোর্টেবল ডিভাইস হিসেবে ব্যবহারের জন্য ইয়ারবাড এবং স্মার্টওয়াচ মানুষের নিত্যসঙ্গী। এই দুটির ব্যবহার জীবনকে সহজ করে দিয়েছে অনেকটাই।
যেমন ইয়ারবাড ব্যবহার করার মাধ্যমে গান শোনা, অডিও বুক ও পডকাস্ট, ফোনকল করা এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা যায়। তেমনি স্মার্টওয়াচও স্বাস্থ্যের অবস্থা জানিয়ে দিতে পারে ব্যবহারকারীকে। এমনকি ঘুমের ধরন পর্যবেক্ষণ করা, বার্তা পাঠানো এবং গ্রহণ করা ছাড়াও এটি অন্যান্য ডিভাইসকে নিয়ন্ত্রণ করতেও সহযোগিতা করে।
ইয়ারবাড ও স্মার্টওয়াচের কাজের ধরনে অনেকটা মিল থাকলেও এদের মধ্যে রয়েছে কিছু পার্থক্যও। যেমন—
পোর্টেবল গ্যাজেট হিসেবে ইয়ারবাড এবং স্মার্টওয়াচ সবার পছন্দের তালিকায় থাকলেও কেনার সময় খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়—
ইয়ারবাড
শব্দের গুণমান
ইয়ারবাড কেনার সময় শব্দের গুণগত মান ঠিক আছে কি না। শব্দ ভালো না হলে গান, অডিও বুক—যা-ই শুনতে চাই না কেন ভালো লাগবে না। কানকে আরাম দেবে না।
অডিও কোডেক
ইয়ারবাড কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে, ইয়ারবাডটি কোন অডিও কোডেক সাপোর্টেড। যেমন এসবিসি, এএসি, অ্যাডাপটিভ/এইচডি, এলডিএসি সাপোর্ট করে কি না।
ব্যাটারি লাইফ
ইয়ারবাড ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফলে কেনার সময় জেনে নিতে হবে ইয়ারবাডের ব্যাটারি ঠিক কতক্ষণ কাজ করবে।
বিল্ড কোয়ালিটি
ইয়ারবাড কেনার সময় বিল্ড কোয়ালিটি এবং ওয়াটারপ্রুফ সম্পর্কেও জেনে নিতে হবে।
দাম
কোন ইয়ারবাডের কেমন দাম হতে পারে, বিষয়টি জেনে বুঝে কিনতে হবে।
কলিং ফিচার
কলিং ফিচার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, স্মার্টওয়াচগুলোতে কলিং ফিচার আছে কি নেই জেনে নিতে হবে।
ডিজাইন
স্মার্টওয়াচ কেনার সময় এর ডিজাইনও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বয়স এবং ব্যক্তিত্বভেদে স্মার্টওয়াচ কেনার সময় তা ঠিক ঠিক মানানসই কি না কিংবা চলতি স্টাইল বা ফ্যাশনের সঙ্গে মানাচ্ছে কি না ভেবে নিতে হবে। স্কুল, কলেজ বা অফিসে পরার ক্ষেত্রে যথাযথ কি না, তা-ও ভাবনায় রেখে কিনতে হবে।
সেন্সর
স্মার্টওয়াচে এখন হার্ট-রেট, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন মিটারসংবলিত স্মার্টওয়াচের মতো নানা সুবিধা পাওয়া যায়। দৈনন্দিন জীবনযাপনে কোন স্মার্টওয়াচে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, খোঁজখবর করে কিনলে ভালো হয়।
সব সুবিধা নিয়ে এসব গ্যাজেট পাওয়া যাচ্ছে স্টারটেকে। সুলভ মূল্যে এসব পণ্য এখান থেকে কিনলে রয়েছে হোম ডেলিভারি সুবিধা।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে