দেশের বাজারে গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি উন্মোচন করেছে চলতি বছরের সবচেয়ে পাতলা ও হালকা ওজনের স্মার্টফোন এমআই ১১ লাইট। এই স্মার্টফোনের পুরুত্ব মাত্র ৬.৮ মিমি এবং ওজন মাত্র ১৫৭ গ্রাম। ফোনটির সামনে রয়েছে পাঞ্চ-হোল ডিজাইনের ক্যামেরা ও বেজেলহীন ডিসপ্লে। যারা বড় স্ক্রিন চান তাঁদের জন্যই ডিভাইসটি ডিজাইন করা হয়েছে। ফোনটির পাশে দেওয়া হয়েছে কাভার্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এতে খুব দ্রুত ও মসৃণভাবে ফোন আনলক করা যাবে।
স্মার্টফোনটির উন্মোচন উপলক্ষে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘এমআই সিরিজের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্থবহ উদ্ভাবন ও সেরা প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের সব চাহিদা পূরণ করা। তারই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি এমআই ১১ লাইট।’
এমআই ১১ লাইট ফোনটিতে দেওয়া হয়েছে স্পোর্টস ৬.৫৫ ইঞ্চির ১০-বিট অ্যামোলেড ডট-ডিসপ্লে। আছে ১.০৭ বিলিয়ন অন স্ক্রিন কালার। ফোনটির ডিসপ্লেতে ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ২৪০ হার্জ টাচ-স্যাম্পলের পাশাপাশি ডিসপ্লের স্থায়িত্ব বাড়াতে সামনে ও পেছনে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ এর সুরক্ষা। এ ছাড়া এই ফোনে ছবি তোলার জন্য রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের আর ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স এবং তার সঙ্গে একটি ৫ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো ক্যামেরা রয়েছে। এ ছাড়া ফোনটির সামনে আছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির মাধ্যমে প্রাকৃতিক রং ও গতিশীল ইমেজ প্রসেসিংসহ ৩০ এফপিএস-এ ফোর কে ভিডিও শুট করা যাবে।
এ ছাড়া ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দিতে এমআই ১১ লাইট ফোনটিতে দেওয়া আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩২ জি প্রসেসর। প্রসেসরটি তৈরি করা হয়েছে গেমিং পারফরম্যান্সের জন্য। এ জন্য দেওয়া হয়েছে আলট্রা-লাইট লিকুইড-কুল প্রযুক্তি। এ প্রযুক্তি ফোনটিকে গরম হতে দেবে না। এ ছাড়া থাকছে এলপিডিডিআর ৪ এক্স র্যাম এবং ইউএফএস ২.২, যা ফোনটির পারফরম্যান্সকে আরও বাড়িয়ে দেবে। এই ফোনে দেওয়া হয়েছে শক্তিশালী ৪,২৫০ এমএইচের ব্যাটারি। হালকা ও পাতলা ফোন হিসেবে এটাই প্রথম যেখানে এত শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি সাপোর্ট করবে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং।
এমআই ১১ লাইট স্মার্টফোনটি জ্যাজ ব্লু, স্ক্যানি কোরাল এবং ভিনিল ব্ল্যাক এ তিনটি রঙে পাওয়া যাবে। অচিরেই দেশের অথোরাইজড এমআই স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে পাওয়া যাবে ফোনটি। ফোনটির ৬ + ১২৮ জিবি ও ৮ + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য হবে যথাক্রমে ২৯ হাজার ৯৯৯ ও ৩১ হাজার ৯৯৯ টাকা।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে