
আইফোন, অ্যাইপ্যাড, ম্যাক ও পিসির জন্য উইন্ডোজ অ্যাপ নিয়ে এল মাইক্রোসফট। দূরবর্তী পিসি, আজুর ভার্চুয়াল ডেস্কটপ, উইন্ডোজ ৩৬৫, মাইক্রোসফট ডেভ বক্স ও মাইক্রোসফট ডেস্কটপ সার্ভিসের স্ট্রিমিংয়ের জন্য এটি সেন্ট্রাল হাব (কেন্দ্র) হিসেবে ব্যবহৃত হবে।
উইন্ডোজ অ্যাপের মাধ্যমে একাধিক মনিটরে প্রবেশ করা যাবে। কাস্টম ডিসপ্লে রেজল্যুশন ও স্কেলিংয়ের সুবিধাও পাওয়া যাবে। তবে অ্যাপটি এখনই অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যাবে না।
উইন্ডোজ অ্যাপ রিমোট ও ক্লাউড পিসিতে যুক্ত করার জন্য একটি হাব হিসেবে কাজ করবে।
বর্তমানে মাইক্রোসফট বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবে। ধীরে ধীরে সব গ্রাহকদের জন্য এটি উন্মোচন করা হবে।
দূরবর্তী পিসিগুলির সঙ্গে সংযোগের জন্য মাইক্রোসফটের মতো একটি অ্যাপ আছে। তাই নতুনভাবে ‘উইন্ডোজ অ্যাপ’ তৈরি করাকে বিশেষভাবে দেখছেন অনেক প্রযুক্তি বিশ্লেষকরা। তবে উইন্ডোজকে সম্পূর্ণরূপে ক্লাউডে নিয়ে যাওয়ার জন্য এটি মাইক্রোসফটের প্রথম পদক্ষেপ হতে পারে।
গত সেপ্টেম্বরে সারফেস ও উইন্ডোজের প্রধান প্যানোস পানে অ্যামাজনের যাওয়ার পর নতুন ওয়েবকেন্দ্রিক উইন্ডোজে মনোযোগ দিয়েছে মাইক্রোসফট। এজন্য ‘উইন্ডোজ এন্ড ওয়েব এক্সপেরিয়েন্স’ নামে টিম গঠন করেছে। দলটি উইন্ডোজের জন্য এআইচালিত ওয়েব সেবা তৈরি করবে। এর মধ্যেই উইন্ডোজ ১১ ভার্সনে বেশ কয়েকটি ওয়েবভিত্তিক ফিচার দেখা গেছে। এর মধ্যে আছে– নতুন উইজেট সিস্টেম ও কোপাইলট।
ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) বনাম মাইক্রোসফ্টের শুনানিতে জানা যায়, উইন্ডোজকে সম্পূর্ণরূপে ক্লাউডে নিয়ে যেতে চায় মাইক্রোসফ্ট। এজন্য উইন্ডোজ ৩৬৫ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। মাইক্রোসফটের পণ্য ক্লাউডভিত্তিক করার প্রথম পদক্ষেপ হতে পারে উইন্ডোজ অ্যাপ। এর ফলে যেসব গ্রাহক মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ব্যবহার করে না, এখন থেকে তারাও ডিভাইসে ক্লাউড পিসি ও উইন্ডোজ অ্যাপ ব্যবহার করতে পারবে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে