এক্সের (সাবেক টুইটার) পোস্টে বা কমেন্টে কোনো অ্যাকাউন্টকে উল্লেখ বা ট্যাগ করতে ইউজারনাম ব্যবহার করা হয়। কম সময়ের মধ্যে দ্রুত এক্স অ্যাকাউন্ট খোলার সময় ভালো ইউজারনেম নির্বাচন করেন না অনেকেই। তবে এক্স ব্যবহারকারীদের জন্য ইউজারনেম পরিবর্তনের সুযোগ রয়েছে, যা এক্সে পরিচিতি আপডেট করতে সাহায্য করে। এই ফিচারের মাধ্যমে ইউজারনেম নিয়ে কোনো বিব্রতকর পরিস্থিতি এড়াতে পারবেন।
এক্সের ইউজারনেম ও প্রোফাইল নাম আলাদা বিষয়। প্ল্যাটফরমটিতে এটি ‘এক্স হ্যান্ডেল’ নামে পরিচিতি। ইউজারনেম সঙ্গে ‘@’ চিহ্ন থাকে এবং এই চিহ্নের আগের অংশ ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন। এটি আপনাকে টুইট বা বার্তায় উল্লেখ করার জন্য ব্যবহৃত হয়। এটি এক্সের লগ ইন করার সময়ও প্রয়োজন হয়। থাকে। এক্স অ্যাকাউন্টের পাবলিক প্রোফাইলের ইউআরএলেও এটি দেখা যায়।
এক্সের প্রোফাইলের নাম অনেকের সঙ্গেই মিলে যেতে পারে। তবে ইউজারনেম সব সময় আপনার অ্যাকাউন্টের জন্য বিশেষ ও অনন্য।
ইউজারনেম তৈরির কোনো নিয়ম নেই। এমনকি ইউজারনেমে স্পেসও যুক্ত করতে পারবেন। এ ক্ষেত্রে নিজের নাম, বিশেষ দিন ইত্যাদিও ব্যবহার করতে পারেন।
ওয়েব ব্রাইজার বা মোবাইল অ্যাপের মাধ্যমে এক্সের ইউজারনেম পরিবর্তন করা হতো।
কম্পিউটার থেকে এক্সের ইউজারনেম পরিবর্তন করবেন যেভাবে
১. এক্সের ওয়েবসাইট থেকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. বামপাশের মেনু থেকে ‘মোর’ অপশন নির্বাচন করুন।
৩. এখন ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন।
৪. নিজের অ্যাকাউন্টটি নির্বাচন করুন ও এরপর ‘অ্যাকাউন্ট ইনফরমেশন’এ ট্যাপ করুন।
৫. অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন ও ‘কনফার্ম’ অপশনে ক্লিক করুন।
৬. ‘ইউজারনেম’ নির্বাচন করুন।
৭. ইউজারনেম এর নিচে নতুন ইউজারনেম টাইপ করুন। ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।
ইউজারনেম তৈরির সময় কোন কোন ইউজারনেম অন্যরা ব্যবহার করছে তা জানাবে এক্স।
এক্স মোবাইল অ্যাপ দিয়ে ইউজারনেম পরিবর্তন করুন
আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসে ইউজারনেম পরিবর্তনের প্রক্রিয়া একই।
১. এক্স চালু করুন এবং আপনার প্রোফাইল আইকন বা ছবিতে ট্যাপ করুন।
২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ ট্যাপ করুন।
৩. ‘অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন ‘ইউজারনেম’ অপশন নির্বাচন করুন।
৫. নতুন ইউজারনেম সেট করতে ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৬. নতুন ইউজারনেম টাইপ করুন এবং তারপর ‘ডান’ অপশনে ট্যাপ করুন। এভাবে আপনার নতুন এক্স হ্যান্ডল সেট হয়ে যাবে।
এবারেও যেসব ইউজারনেম অন্যরা ইতিমধ্যে ব্যবহার করছে সে সম্পর্কে এক্স সতর্ক করবে এবং বিকল্প নামের প্রস্তাব দেবে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে