
মহাখালীর খাজা টাওয়ারে ডেটা সেন্টারের কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ শনিবার দুপুরে মহাখালীর খাজা টাওয়ারে অবস্থিত ডেটা সেন্টার পরিদর্শনে যায় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের এ কথা জানান সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
মহিউদ্দিন আহমেদ বলেন, ‘টেলিযোগাযোগ ও আইসিটি, বিটিআরসি এবং খাত সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ইন্টারনেটের নিরাপত্তা ও গুজব প্রতিরোধে ব্যর্থতার দায় খাজা টাওয়ারের ডেটা সেন্টারের ওপর চাপিয়ে দিয়েছে। প্রতিনিধি দল পরিদর্শন করে এবং ভবনের অনেকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, ডেটা সেন্টার হলো কেবলমাত্র সার্ভার সংরক্ষণাগার অর্থাৎ এক প্রকার লকার।’
মহিউদ্দিন আহমেদ আরও বলেন, ‘টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছিলেন, গুজব প্রতিরোধে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। পরবর্তীতে প্রতিমন্ত্রী বলেছেন, বিভিন্ন স্থানে ফাইবার কাটা এবং ডেটা সেন্টারে সন্ত্রাসী হামলার কারণে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। আমাদের জানামতে বিশ্বে একটানা সাত দিন ইন্টারনেট বন্ধ থাকা নজিরবিহীন। এমনকি যুদ্ধ বিধ্বস্ত গাজা ও ইউক্রেনে ইন্টারনেট সেবা এত দীর্ঘ সময় বন্ধ থাকেনি।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—সংগঠনের সহসভাপতি লায়ন শ্যামল হাজরা, মহাসচিব অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মনিরুজ্জামান শাশ্বত মনির, কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী আবু সালেহ প্রমুখ।
তাঁরা বলেন, ‘ইন্টারনেট বন্ধের বিষয়টি সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা শুধু গ্রাহক হিসেবেই ক্ষতিগ্রস্ত হইনি, সফটওয়্যার, আউটসোর্সিং, মোবাইল ব্যাংকিং, টেলিকম অপারেটর, আইএসপি, ইলেকট্রিক ইলেকট্রনিকস, প্রিন্ট মিডিয়া, অনলাইন, আইআইজি, এনটিটিএন, টাওয়ারকো, হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্থাৎ ডিজিটাল সেবার সঙ্গে যুক্ত সকল প্রতিষ্ঠান ও ব্যক্তি বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারনেট বন্ধ করার যৌক্তিকতা এবং কারণ উদ্ঘাটনে প্রয়োজনে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের সহায়তায় দেশের প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের বিশেষজ্ঞ ও স্টেক হোল্ডার, গণমাধ্যম ও গ্রাহকদের প্রতিনিধি সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠন করা জরুরি।’

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে