
ইনস্টাগ্রাম গতকাল বুধবার তাদের ডাইরেক্ট মেসেজ (ডিএম) সেবায় নতুন কিছু ফিচার চালু করার ঘোষণা দিয়েছে। এবার ব্যবহারকারীরা মেসেজ অনুবাদ, শিডিউলিং ও চ্যাট উইন্ডোতে সহজে মিউজিক শেয়ার করতে পারবেন। আগে যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ তিনটি চ্যাট থ্রেড পিন করতে পারতেন, সেখানে এখন তাঁরা নির্দিষ্ট মেসেজও পিন করতে পারবেন।
ইনস্টাগ্রাম তাদের ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরেছে। প্রথম ফিচারটি হলো মেসেজের অনুবাদ, যা ব্যবহারকারীদের অন্যদের পাঠানো মেসেজ পছন্দের ভাষায় অনুবাদ করে পড়ার সুযোগ দেবে। বর্তমানে ফিচারটি ৯৯টি ভাষা সমর্থন করে। ইনস্টাগ্রাম জানিয়েছে, অনুবাদ করা মেসেজগুলো মেটার সঙ্গে শেয়ার করা হবে।
আরেকটি নতুন ফিচার হলো মেসেজ শিডিউলিং। অ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর যেভাবে আইফোনে মেসেজ শিডিউল করার সুবিধা চালু হয়েছিল, ঠিক সেভাবে এবার ইনস্টাগ্রামেও ব্যবহারকারীরা মেসেজ শিডিউল করতে পারবেন। ব্যবহারকারীরা শুধু ‘সেন্ড’ বাটনে চাপ দিয়ে শিডিউল করার জন্য তারিখ ও সময় নির্বাচন করে মেসেজ পাঠাতে পারবেন। এ ছাড়া রিমাইন্ডারও শিডিউল করা যাবে।
ইনস্টাগ্রাম তাদের নতুন আপডেটে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ চ্যাটগুলো খুঁজে বের করতে এবং সেগুলো সহজে অ্যাকসেস করার সুবিধা নিশ্চিত করেছে। এর আগে যেখানে তিনটি চ্যাট থ্রেড পিন করার সুযোগ ছিল, এখন ব্যবহারকারীরা নির্দিষ্ট মেসেজ পিন করতে পারবেন। ফিচারটি ব্যবহার করতে হলে মেসেজটি চাপ দিয়ে ধরে ‘পিন’ অপশনটি নির্বাচন করতে হবে।
এদিকে ডিএমে বন্ধুদের সঙ্গে নতুন মিউজিক নিয়ে কথা বলার সময় চ্যাট উইন্ডোতে ৩০ সেকেন্ডের মিউজিক প্রিভিউ শেয়ার করতে পারবেন। সুবিধাটি সাধারণ চ্যাট ও গ্রুপ চ্যাট উভয় ক্ষেত্রে কার্যকর। মিউজিক শেয়ারের জন্য চ্যাটের স্টিকার ট্রেতে গিয়ে ‘মিউজিক’ অপশনে ক্লিক করে পছন্দের গান খুঁজে নিতে হবে এবং সেই ট্র্যাক নির্বাচন করে ৩০ সেকেন্ডের প্রিভিউ পাঠানো যাবে।

অবশেষে গ্রুপ চ্যাটের জন্য পার্সোনালাইজড কিউআর কোড শেয়ার করার সুবিধা যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা এখন নির্দিষ্ট গ্রুপ চ্যাটের কিউআর কোড তৈরি করে সেটি অন্যদের কাছে শেয়ার করতে পারবেন। অন্যরা কোডটি স্ক্যান করে সেই গ্রুপ চ্যাটে যোগ দিতে পারবেন। ইনস্টাগ্রাম জানিয়েছে, এতে প্রত্যেক ব্যক্তিকে আলাদাভাবে গ্রুপে যোগ করার প্রয়োজন হবে না।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৩ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে