স্যালিসবারি শহরের একটি সংরক্ষিত সামরিক এলাকায় পরীক্ষা–নিরীক্ষা চলছে ছোট একটি জেট ইঞ্জিনের। অতিসাধারণ এক ঘটনা মনে হলেও এই জেট ইঞ্জিনটি উড়োজাহাজ শিল্পে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে পারে। এটি একটি রোলস রয়েস এই-২১০০এ গ্যাস টারবাইন। এই ডিজাইন সারা বিশ্বের অভ্যন্তরীণ এয়ারলাইনের উড়োজাহাজগুলোতে ব্যবহৃত হয়।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ইঞ্জিনটির প্রায় সবটুকুই একটি সাধারণ জেট ইঞ্জিনের মতো হলেও, যে ব্যাপারটি এই জেট ইঞ্জিনকে অন্য সব ইঞ্জিন থেকে আলাদা করে তা হচ্ছে—এর জ্বালানি। এই প্রথম কোনো আধুনিক উড়োজাহাজের ইঞ্জিন চালানো হচ্ছে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করে।
ডার্বিতে উন্নয়নকাজ সম্পন্নের পর ব্রিটিশ এয়ারলাইন কোম্পানি ইজি জেটের সঙ্গে যুক্ত হয়ে ইঞ্জিনটির পরীক্ষা–নিরীক্ষা চালাচ্ছে রোলস-রয়েস। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে, উড়োজাহাজ চালনা শিল্পের বিকাশ অব্যাহত রাখতে হাইড্রোজেন জ্বালানিকে প্রধান ভূমিকায় রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করা।
রোলস-রয়েসের মহাকাশ প্রযুক্তির পরিচালক অ্যালেন নিউবি ব্যাখ্যা বলেন, ‘সাধারণত আমরা কেরোসিনের মাধ্যমে জেট ইঞ্জিন চালাতাম। কেরোসিন একটি হাইড্রোকার্বন, তাই এটি পোড়ালে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহারের সবচেয়ে ভালো দিক হচ্ছে—এতে কোনো কার্বন নেই। তাই এটিকে পোড়ানো হলে কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হয় না।’
প্রকল্পটিতে অর্থের জোগান দিচ্ছে ইজি জেট। জেট ইঞ্জিনটির পরীক্ষায় এর মধ্যেই কয়েক মিলিয়ন পাউন্ডের জোগান দিয়েছে প্রতিষ্ঠানটি।
ইজি জেটের প্রধান অপারেটিং অফিসার ডেভিড মরগান বলেন, ‘আমরা কয়েক বছর আগে থেকেই ভবিষ্যতের উড়োজাহাজ চালনায় কী জ্বালানি ব্যবহার করা যেতে পারে তা ভাবা শুরু করেছিলাম। আমরা ব্যাটারি প্রযুক্তি নিয়েও ভেবেছিলাম। তবে এটি স্পষ্ট ছিল যে, আমাদের বৃহৎ বাণিজ্যিক উড়োজাহাজ ওড়ানোর জন্য ব্যাটারি প্রযুক্তি যথেষ্ট হবে না। শেষ পর্যন্ত আমরা হাইড্রোজেন ব্যবহারের সিদ্ধান্তে উপনীত হই।’
যে সুবিধাটি ব্যাটারি থেকে হাইড্রোজেনকে এগিয়ে রাখে তা হলো—হাইড্রোজেন প্রতি কেজিতে ব্যাটারির চেয়ে অনেক বেশি শক্তি দেয়। বড় উড়োজাহাজগুলোতে শক্তি দিতে হলে অনেক ভারী ব্যাটারির প্রয়োজন হবে।
এখন পর্যন্ত হওয়া পরীক্ষাগুলোতে বোঝা গেছে, হাইড্রোজেন ব্যবহার করে জেট ইঞ্জিন ভালো মতোই চালানো যাবে। তবে গতি কিছুটা কম হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৩ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে