
চীনা মালিকানাধীন অ্যাপ টিকটকের ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রে অনিশ্চিত হওয়ায় শর্ট-ফর্ম ভিডিও ফিচার রিলসকে একটি আলাদা অ্যাপ হিসেবে চালু করার চিন্তা করছে ইনস্টাগ্রাম। সম্প্রতি কর্মীদের কাছে এই পরিকল্পনার বিষয়ে আলোচনা করেছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি। প্ল্যাটফর্মটি সম্পর্কে এসব তথ্য জানায় প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন।
এদিকে, গত ২০ জানুয়ারি ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে ৭৫ দিনের জন্য নিষেধাজ্ঞার আইন স্থগিত করেছেন টিকটক। তবে এই সময়ের মধ্যে মূল কোম্পানি বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের টিকটকের অংশ বিক্রি করতে হবে।
টিকটক নিষেধাজ্ঞার আইন পাশের সময় বাইডেন প্রশাসন যুক্তি দিয়েছিল যে, চীন রাজনৈতিক প্রভাব বিস্তার ও নজরদারির জন্য টিকটক–কে ব্যবহার করতে পারে। অন্যদিকে, এই আইনের বিরোধীরা বাক্স্বাধীনতার পক্ষে কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের বসবাসকারী বিপুলসংখ্যক টিকটক ব্যবহারকারীকে আকৃষ্ট করার বিষয়টি ইনস্টাগ্রামের নতুন উদ্যোগ নয়। গত জানুয়ারি এ জন্য বেশ কিছু আপডেট নিয়ে আসছে ইনস্টাগ্রাম। নতুন ভিডিও তৈরির অ্যাপ ‘এডিটস’ চালু করার ঘোষণা দিয়েছে মেটা। জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাটের সঙ্গে বেশ মিল রয়েছে নতুন অ্যাপটির।
এ ছাড়া ইনস্টাগ্রাম রিলসের ভিডিওর সময়সীমা ৯০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করা হবে। এর ফলে, টিকটকের মতো ইনস্টাগ্রামও ব্যবহারকারীদের দীর্ঘ ভিডিও তৈরি করার সুযোগ দিচ্ছে। ২০২৩ সালে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার ফিচার শুরু করেছিল টিকটক।
২০১৮ সালে টিকটকের প্রতিযোগী হিসেবে ‘লেসো’ নামে একটি আলাদা অ্যাপ চালু করেছিল মেটা। তবে তা পরে বন্ধ করে দেওয়া হয়।
২০২০ সাল থেকে বেশ জনপ্রিয়তা অর্জনের পর ইনস্টাগ্রামের বড় প্রতিযোগী হয়ে ওঠে টিকটক। এর ফলে ইনস্টাগ্রাম তার অ্যালগরিদম পুনর্বিন্যাস করতে বাধ্য হয়েছিল। একই বছরের আগস্টে প্রথমবারের মতো রিলস ফিচার চালু করে ইনস্টাগ্রাম।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে