
সোশ্যাল মিডিয়ায় নজরদারির জন্য এআই টুল তৈরিতে চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছিল একদল চীনা ব্যবহারকারী। এজন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করেছে ওপেনএআই। টুলটির কোডের ত্রুটি বের করে সম্পাদনা করার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিল গ্রুপটি। গত শুক্রবার এক বিবৃতিতে এসব তথ্য জানায় ওপেনএআই।
চ্যাটজিপিটিকে একটি প্রোগ্রামের জন্য বিক্রয় পিচ তৈরি করতে বলেছিল এই গ্রুপ, যা আসলে ওই প্রোগ্রামটির বাজারজাতকরণ বা বিক্রির উদ্দেশ্যে আকর্ষণীয়ভাবে বর্ণনা করতে সাহায্য করত। বিক্রয় পিচের মাধ্যমে তারা প্রোগ্রামের সুবিধাগুলো ও কার্যকারিতা তুলে ধরতে চেয়েছিল, যাতে এটি ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারে। এই প্রোগ্রাম আসলে ছিল একটি নজরদারি টুল, যা সোশ্যাল মিডিয়ায় (যেমন: ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম) চীনা বিরোধী মনোভাব বা প্রতিবাদ শনাক্ত করতে সাহায্য করত। এসব তথ্য চীন সরকারের কাছে পাঠানোই এই গ্রুপের উদ্দেশ্য ছিল।
ওপেনএআই বলেছে, ‘এই নেটওয়ার্ক এমন চ্যাটজিপিটির অ্যাকাউন্টগুলোর সমন্বয়ে গঠিত ছিল, যেগুলো মূলত চীনের ব্যবসায়িক সময় অনুসরণ করছিল। চীনা ভাষায় মডেলগুলোকে প্রম্পট দেওয়া হচ্ছিল এবং চ্যাটজিপিটির টুলগুলো কোনো স্বয়ংক্রিয় প্রোগ্রাম নয়, বরং ব্যক্তিগতভাবে ব্যবহার করা হচ্ছিল।’
এই গ্রুপ তাদের সংগৃহীত তথ্যের সঠিকতা যাচাই বা প্রুফরিডের জন্য চ্যাটবটটি ব্যবহার করেছিল। এসব তথ্য চীনা দূতাবাসে পাঠানো হয়েছে এবং গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের আন্দোলন পর্যবেক্ষণ করছিলেন এসব গোয়েন্দা কর্মকর্তা।
ওপেনএআইয়ের প্রধান তদন্তকারী বেন নিমো বলেছিলেন, প্রথমবারের মতো ওপেনএআই এ ধরনের এআই টুল খুঁজে পেয়েছে। এআই মডেল ব্যবহার করার মাধ্যমে ইন্টারনেটের অন্যান্য অংশে তারা কী করছে তা আমাদের সামনে চলে আসে।
নজরদারি টুলটির অধিকাংশ কোড মেটারের এললামা মডেলের একটি ওপেন-সোর্স সংস্করণে ভিত্তি করে তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। এছাড়া, এই গ্রুপ চ্যাটজিপিটি ব্যবহার করে, চীনের গ্রাহকদের পক্ষে ফিশিং ইমেইল লিখে দিয়েছে।
এছাড়া, ওপেনএআই আরও জানিয়েছে, তারা সম্প্রতি একটি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে, যা চ্যাটজিপিটি ব্যবহার করে চীনা রাজনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শরণার্থী রাজনৈতিক বিজ্ঞানী কাই শিয়ার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করছিল। একই গ্রুপটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্প্যানিশ ভাষায় প্রতিবেদন তৈরি করেছিল, যা লাতিন আমেরিকার প্রধান ধারার সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছিল। এগুলো প্রায়শই কোনো ব্যক্তি বা চীনা কোম্পানির নামে প্রকাশিত হয়েছিল।
তথ্যসূত্র: এনগ্যাজেট

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে