
স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের চতুর্থ এবং শেষ ফোন হলো গ্যালাক্সি এস২৫ এজ। এই মডেল আগামী মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ফোনটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা প্রদান করছে। এমনকি এর সম্ভাব্য দাম সম্পর্কেও জানা গেছে।
প্রখ্যাত টিপস্টার (তথ্য ফাঁসকারী) @UniverseIce-এর তথ্যমতে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজের ওজন হবে ১৬২ গ্রাম এবং এর পুরুত্ব থাকবে ৫ দশমিক ৮৪ মিলিমিটার (মিমি)। এটি স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর সমান ওজন। তবে গ্যালাক্সি এস২৫ কিছুটা মোটা, যার পুরুত্ব ৭ দশমিক ২ মিমি।
আসন্ন গ্যালাক্সি এস২৫ এজের ব্যাটারি গ্যালাক্সি এস২৫ প্লাসের চেয়ে ছোট হবে। একইভাবে, গ্যালাক্সি এস২৫ এজের পেছনে তিনটি ক্যামেরার পরিবর্তে দুটি ক্যামেরা থাকবে, যা গ্যালাক্সি এস২৫ প্লাসে রয়েছে।
ব্যাটারি এবং ক্যামেরা ছাড়া, গ্যালাক্সি এস২৫ এজের অন্যান্য স্পেসিফিকেশন গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। প্রাথমিকভাবে ফোনটির নাম ‘স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম’ হওয়ার সম্ভাবনা ছিল, তবে এখন তা ‘এস২৫ এজ’ হিসেবে পরিচিত। গ্যালাক্সি এস২৫ এজে একই স্ন্যাপড্রাগন ৮ এলাইট প্রসেসর এবং ১২ গিগাবাইট র্যাম থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ অপারেটিং সিস্টেমে চালিত হবে বলেও ধারণা করা হচ্ছে।
এ ছাড়া, টিপস্টার আরও জানিয়েছেন, গ্যালাক্সি এস২৫ এজের মূল্য গ্যালাক্সি এস২৫ প্লাসের মতোই হবে। গ্যালাক্সি এস২৫ প্লাসের প্রাথমিক মূল্য ৯৯৯ ডলার বা ৯৯৯ পাউন্ড বা ১ হাজার ৬৯৯ অস্ট্রেলিয়ান ডলার। তাই এস২৫ এজের মূল্যও এর কাছাকাছি হতে পারে।
এ ছাড়া তিনি এস ২৫ এজের একটি সম্ভাব্য ছবি শেয়ার, যেখানে গ্যালাক্সি এস২৫ এজের বেজেল দেখতে পাওয়া গেছে। গ্যালাক্সি এস২৫ এজের স্ক্রিন সাইজ হবে ৬ দশমিক ৬৫৬ ইঞ্চি, যা গ্যালাক্সি এস২৫ আলট্রার মতোই।
ফোনটিতে বেশ ভালো ক্যামেরা থাকবে বলে প্রযুক্তিপ্রেমীরা প্রত্যাশা করছেন। স্যামসাং জানিয়ে দিয়েছে যে, এটি তাদের সবচেয়ে পাতলা ফোন হবে। তবে এর দৃঢ়তা বজায় রাখার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।
এটি স্মার্টফোনের দুনিয়ায় সুপার-স্লিম ডিজাইনের প্রবণতা বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখা যেতে পারে। সম্প্রতি, অপো তাদের ফোল্ডেবল ফোন অপো ফাইন্ড এন৫ লঞ্চ করেছে, যার পুরুত্ব মাত্র ৪ দশমিক ২১ মিমি। একইভাবে, অ্যাপলও আইফোন ১৭ এয়ারের মতো আলট্রা-থিন ফোন বাজারে আনার পরিকল্পনা করছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৩ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে