গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন হলো—গুগল সার্চ। আপনি যদি অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন। কম্পিউটার ও ফোনের ক্রোম ব্রাউজারের সঙ্গে ইয়াহু, ইকোসিয়া, ডাকডাকগো, মাইক্রোসফট বিংয়ের এর মতো সার্চ ইঞ্জিন ব্যবহার করা যায়।
গুগল ক্রোমের ডিফল্ট সার্চ ইঞ্জিন খুব সহজেই পরিবর্তন করা যায়। কম্পিউটার, অ্যান্ড্রয়েড ও আইওএসে কীভাবে সার্চ ইঞ্জিন পরিবর্তন করা যায় তা নিয়ে আলোচনা করা হল।
কম্পিউটার থেকে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
ক্রোমের ব্রাউজার অ্যাপটি উইন্ডোজ ও ম্যাকওএসসহ সব ডেস্কটপ অপারেটিং সিস্টেমে প্রায় একই রকম। ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
২. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৩. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন’ বাটনে ক্লিক করুন।
৪. এর পর নতুন একটি পেজে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে দেখানো হবে। এর ডান পাশে ‘চেঞ্জ’ বাটনে ট্যাপ করুন।
৫. নতুন একটি পপ আপ মেনু দেখা যাবে। এই মেনুতে সার্চ ইঞ্জিনের তালিকা দেখা যাবে।
৬. পছন্দের সার্চ ইঞ্জিনে ক্লিক করুন।
কম্পিউটার থেকে গুগল ক্রোমের কাস্টম সার্চ ইঞ্জিন যুক্ত করবেন যেভাবে
গুগল ক্রোমে ৫টি ব্রাউজারের তালিকা থাকে। তবে চাইলে অন্য কাস্টম ব্রাউজারও ডিফল্ট হিসেবে ব্যবহার করা যায়।
১. সার্চ করে পছন্দের সার্চ ইঞ্জিন বের করুন।
২. সার্চ ইঞ্জিনটির ইউআরএল (URL) অপশন কপি করুন।
৩. ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ক্লিক করুন।
৪. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ক্লিক করুন।
৫. সেটিংস পেজ চালু হলে বাম পাশের হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ক্লিক করুন। এরপর ডান পাশের সাইডবার থেকে ‘সার্চ ইঞ্জিন বাটনে ক্লিক করুন।
৭. নতুন পেজ চালু হলে বাম পাশের ‘Manage search engines and site search’ অপশনে ক্লিক করুন।
৮. সাইট সার্চ ইঞ্জিন সেকশনের নিচে ‘অ্যাড’ বাটনে ট্যাপ করুন।
৯. একটি পপ আপু মেনু চালু হলে এতে ‘নেম’ এর জায়গায় কাঙ্ক্ষিত সার্চ ইঞ্জিনের নাম টাইপ করুন।
১০. এরপর কপি করা ইউআরএল–ও পেস্ট করুন।
১১. সেভ অপশনে ট্যাপ করুন।
আইওএস ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন যেভাবে
আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনেও ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করার প্রক্রিয়াটি একই। নিচের ধাপগুলো অনুসরণ করে আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটের ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন।
১. গুগল ক্রোম অ্যাপ চালু করুন।
২. ওপরের ডান পাশে তিনটি ডট আইকোনে ট্যাপ করুন।
৩. নতুন একটি মেনু চালু হলে সেইখান থেকে সেটিংস অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. নতুন ড্রপ মেনু চালু হলে ‘সার্চ ইঞ্জিন’ অপশন খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন।
৫. সার্চ ইঞ্জিনের একটি তালিকা চালু হবে। তালিকা থেকে পছন্দের ব্রাউজারে ট্যাপ করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে