
২০২৪ সালের বার্ষিক আয়ে প্রতিদ্বন্দ্বী টেসলাকে ছাড়িয়ে গেছে চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি। শেনজেনভিত্তিক ওই প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের রাজস্ব ২৯ শতাংশ বেড়ে ১০৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা টেসলার ঘোষিত ৯৭.৭ বিলিয়ন ডলারের রাজস্বকে ছাড়িয়ে গেছে। বিপুল সংখ্যায় বিওয়াইডির হাইব্রিড গাড়ি বিক্রি এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, বিওয়াইডি সম্প্রতি একটি স্বল্পমূল্যের গাড়ি উন্মোচন করেছে। এই গাড়ি দীর্ঘদিন ধরে চীনের সর্বাধিক বিক্রীত বৈদ্যুতিক যান (ইভি) টেসলা মডেল ৩-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এসেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কারণে ইলন মাস্কের টেসলা বিশ্বজুড়ে প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। আর চীনা গাড়ি নির্মাতারা পশ্চিমা দেশগুলোর শুল্ক নীতির শিকার হচ্ছে।
২০২৪ সালে বিওয়াইডি টেসলার কাছাকাছি সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। বছরটিতে টেসলার বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ১৭ লাখ ৯০ হাজার, আর বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ১৭ লাখ ৬০ হাজার। তবে হাইব্রিড গাড়ির বিক্রি বিবেচনা করলে বিওয়াইডি অনেক এগিয়ে। প্রতিষ্ঠানটি গত বছর সারা বিশ্বে রেকর্ড ৪৩ লাখ গাড়ি বিক্রি করেছে।
গত রোববার বিওয়াইডি নতুন মডেল কিন-এল উন্মোচন করেছে, যা সরাসরি টেসলাকে চ্যালেঞ্জ জানাবে। চীনে এই মডেলের প্রাথমিক মূল্য ১ লাখ ১৯ হাজার ৮০০ ইউয়ান, যেখানে টেসলা মডেল-৩ এর মূল সংস্করণের দাম ২ লাখ ৩৫ হাজার ৫০০ ইউয়ান।
এদিকে গত সপ্তাহেই বিওয়াইডির প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফু নতুন ব্যাটারি চার্জিং প্রযুক্তির ঘোষণা দিয়েছেন, যা মাত্র পাঁচ মিনিটে একটি ইভি চার্জ করতে সক্ষম। তুলনামূলকভাবে টেসলার সুপার চার্জার প্রযুক্তিতে একটি গাড়ি চার্জ করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে।
গত ফেব্রুয়ারিতে বিওয়াইডি ঘোষণা করেছিল, তাদের ‘গডস আই’ উন্নত ড্রাইভার-সহায়তা প্রযুক্তি সব মডেলে বিনা মূল্যে আপডেট থাকবে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে