ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ২০০ মিলিয়ন বা ২০ কোটিরও বেশি। এই সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ। গত বৃহস্পতিবার এক ঘোষণায় এসব তথ্য জানায় কোম্পানিটি।
২০২২ সালের নভেম্বরে চ্যাটবট চ্যাটজিপিটি বাজারে আসার পর থেকেই এর জনপ্রিয়তা দ্রুতগতিতে বাড়তে থাকে। গত বছরের নভেম্বরে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান জানান যে, ২০২৩ সালে প্ল্যাটফরমটিতে সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০০ মিলিয়ন বা ১০ কোটি।
ফরচুন ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ ৫০০ কোম্পানির তালিকায় থাকা ৯২ শতাংশ কোম্পানি ওপেনএআইয়ের পণ্য ও এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) প্রোগ্রাম ব্যবহার করছে। বিশেষ করে জুলাই মাসে জিপিটি–৪.০ মিনি চালুর পরেই কোম্পানিটির পণ্যের ব্যবহার দ্বিগুণ বেড়েছে।
জিপিটি–৪.০ একটি খরচবান্ধব ছোট এআই মডেল। এটি তার প্রযুক্তিকে আরও বিদ্যুৎ সাশ্রয়ী করে তুলেছে। এ ছাড়া অন্য মডেলের তুলনায় সাবস্ক্রিপশন প্ল্যানের দাম কম হওয়ায় এটি বিস্তৃত গ্রাহকের কাছে পৌঁছাতে পেরেছে।
চ্যাটজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তাকে বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে সান ফ্রান্সেসকো-ভিত্তিক ওপেনএআইয়ের বাজারমূল্য খুব দ্রুত বেড়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা ইনস্টিটিউট জানিয়েছে, এআই স্টার্টআপ ওপেনএআই ও অ্যানথ্রপিক তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলোর গবেষণা, পরীক্ষা ও মূল্যায়নের জন্য মার্কিন সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওপেনএআইতে বিনিয়োগের জন্য আলোচনা করছে অ্যাপল ও এনভিডিয়া। এর ফলে ওপেনএআইয়ের বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
এ ছাড়া মাইক্রোসফটও আবারও ওপেনএআইতে বিনিয়োগ করতে পারে। এ ছাড়া প্রতিষ্ঠানটির বর্তমান বিনিয়োগকারীদের মধ্যে আরও রয়েছে খোশলা ভেঞ্চার, ইনফোসিস ও ওয়াই কম্বিনেটর।
চ্যটজিপিটির সাফল্য দেখে গুগল, মাইক্রোসফট ও মেটার মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলোও নিজস্ব এআই মডেল বাজারে ছেড়েছে। তবে এগুলোর মধ্যে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যাই বেশি বাড়ছে।
আবার দ্য ইনফরমশনের প্রতিবেদনে বলা হয়, প্রতি মাসে অন্তত ৪০ কোটি গ্রাহক ও প্রতিদিন ৪০ কোটি গ্রাহক মেটার এআই অ্যাস্টিস্টেন্ট প্ল্যাটফর্মটি ব্যবহার করেন।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও দ্য ইকোনমিক টাইমস

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে