বাজারে আসার দুই সপ্তাহের মধ্যেই রেডমি কে৭০ সিরিজের ১০ লাখেরও বেশি ইউনিট বিক্রি করল শাওমি। সিরিজটি গত ২৯ নভেম্বর উন্মোচন করা হয় এবং ১ ডিসেম্বর চীনের বাজারে ছাড়া হয়।
বাজারে আসার ৫ মিনিটের মধ্যেই ফোনটির প্রায় ৬ লাখ ইউনিট বিক্রি হয়ে যায় বলে দাবি করছে কোম্পানিটি। এই সংখ্যা রেডমি কে৬০ সিরিজের চেয়ে দ্বিগুণ। পাশাপাশি দ্রুততম সময়ে ১০ লাখ ইউনিট বিক্রি কে সিরিজের জন্য একটি নতুন মাইলফলক।
রেডমি কে সিরিজে রেডমি কে৭০ ই, রেডমি কে৭০ ও রেডমি কে৭০ প্রো—এই তিনটি মডেল রয়েছে। ফোনগুলোতে যথাক্রমে ডাইমেনসিটি ৮৩০০ আলট্রা, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ও স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া ২কে রেজুল্যুশন রেজ্যুলিউশনসহ ওলেড ডিসপ্লে, ৫ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার মডেলগুলোয় রয়েছে। এই সিরিজেই প্রথমবারের মতো হাইপার ওএস-ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৪-এর সর্বশেষ সংস্করণ ব্যবহার করা হয়েছে।
রেডমি কে৭০ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান, ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৬৯৯ চীনা ইউয়ান, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান এবং ১৬ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৩ হাজার ৩৯৯ চীনা ইউয়ান। এ হিসেবে ফোনগুলোর দাম বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার থেকে ৫২ হাজার টাকার মধ্যে।
রেডমি কে৭০ প্রো এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ হাজার ৫৬৯ টাকা। আর ২৪ জিবি র্যাম ও ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪ হাজার ৩৯৯ চীনা ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৭ হাজার ৪৩১ টাকা।
সিরিজটির লিমিটেড এডিশন মডেল ’রেডমি কে৭০ প্রো অটোমোবিলি ল্যাম্বরগিনি স্কোয়াড্রা কর্স’ আগামীকাল বাজারে আসবে। ডিভাইসটির মূল্য এখনো জানানো হয়নি।
বিশ্বের অন্যান্য বাজারের জন্য রেডমি কে৭০ই মডেলকে পোকো এক্স ৬ প্রো ৫জি মডেল হিসেবে রিব্র্যান্ডিং করা হবে। অন্যদিকে কে৭০ প্রো মডেলকে পোকো এফ ৬ প্রো ৫জি মডেল হিসেবে রিব্র্যান্ডিং করবে শাওমি।
তথ্যসূত্র: গিজমোচায়না

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৩ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে