সহজে বহনযোগ্য হওয়ায় ল্যাপটপ বেশ জনপ্রিয়। কিন্তু আমরা অনেকে ল্যাপটপের সঠিক যত্নআত্তি সম্পর্কে জানি না। ফলে ল্যাপটপে বিভিন্ন সমস্যা লেগেই থাকে।
যা করতে হবে
» অন-অফ বাটন চেপে বন্ধ করবেন না। প্রয়োজনে স্লিপ মুডে রাখুন। স্টার্ট বাটনে পাওয়ার অপশনে স্লিপ মুড পাবেন।
» ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য কাপড় ব্যবহার না করে ফেদার ডাস্টার ব্যবহার করুন। কাপড় ব্যবহার করতে চাইলে ফাইবার ডাস্টার ক্লথ বেছে নিন। কি-বোর্ড পরিষ্কারের জন্য ফেদার ডাস্টার লাগবে।
» ল্যাপটপ পরিষ্কারের জন্য তরল কিছু ব্যবহার করবেন না।
» ল্যাপটপ বন্ধ করার পর পাওয়ার কেব্ল খুলে রাখুন।
» ৩ থেকে ৪ ঘণ্টা ব্যবহার না করলে ল্যাপটপ স্লিপ মুডে না রেখে বন্ধ করে রাখবেন।
» ল্যাপটপ বন্ধ করার সময় ধীরে ডিসপ্লে নামান। তাড়াহুড়া করলে পাশ দিয়ে ফেটে যেতে পারে।
» নিয়মিত ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করা জরুরি।
» স্ট্যান্ডের ওপর রেখে কাজ করলে ল্যাপটপ গরম কম হবে। এতে ব্যাটারি আয়ু পাবে অনেক বেশি।
» ল্যাপটপ কিছুদিনের জন্য বন্ধ রাখার আগে কমপক্ষে ৫০ শতাংশ চার্জ দিয়ে পাওয়ার সেভিং মুড অন করে কাজ করুন।
» নতুন ল্যাপটপ কেনার পর স্ক্রিন গার্ড বা প্রটেক্টর ব্যবহার করুন।
» ভালো অ্যাকসেসরিজ ব্যবহার করুন।
» তরল কিছু যেন ল্যাপটপে না পড়ে, সেটা নিশ্চিত করুন।
» নরম জায়গা, যেমন বিছানা কিংবা বালিশে রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে