ঢাকা: প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পণ্যগুলোতে চিপ সংযোজনে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে চাইছে। এরই মধ্যে এই বিষয়ে তারা কাজও শুরু করেছে।
অ্যাপল এম ১ চিপের সাফল্যের পর এখন এম ২ চিপের দিকে বিশেষ মনোযোগ দিয়েছে। এই এম ২ চিপগুলো শুরুতে ম্যাকবুকগুলোতে ব্যবহৃত হবে। এই ম্যাকবুকগুলো অ্যাপল এ বছর জুন পরবর্তী সময়ে বাজারে ছাড়বে। বিবিসি, নিউইয়র্ক টাইমসসহ বেশ কিছু পশ্চিমা সংবাদমাধ্যম অ্যাপলের এম ২ চিপের ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যাপল জানায়, এই নতুন এম ২ চিপগুলোও আগের এম ১ চিপের মতো ম্যাকবুকের বাইরে ম্যাকমিনিসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই এম ২ চিপগুলো বানাচ্ছে। তারা ৫-ন্যানোমিটার প্লাস প্রোডাকশন প্রযুক্তির সাহায্যে এই এম ২ চিপগুলো বানাচ্ছে।
অ্যাপল কর্তৃপক্ষ জানায়, তারা এ বছরের শেষের দিকে এম ২ চিপবিশিষ্ট আইপ্যাড প্রো, ম্যাকমিনি ও আইম্যাক বাজারে ছাড়বে। গ্রাফিকস, মেমোরি ও অপারেটিং সিস্টেমে এক দারুণ অভিজ্ঞতা দেবে এই এম ২ চিপবিশিষ্ট ডিভাইসগুলো।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, নিজস্ব চিপ দিয়ে ডিভাইস চালনার মাধ্যমে এক নতুন যুগে প্রবেশ করেছে অ্যাপল। অ্যাপলের এম ২ চিপগুলো এই বৈপ্লবিক অগ্রযাত্রা অব্যাহত রাখবে। গ্রাহকদের অসাধারণ দক্ষতাসম্পন্ন ডিভাইস উপহার দিতে পেরে অ্যাপল খুশি।
উল্লেখ্য, এম ১ চিপের মতো যদি এম ২ চিপ সফল হয়, তাহলে এই নিজস্ব চিপ নিয়ে আরও কাজ করবে অ্যাপল।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে