
যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য নির্ধারিত সব আইফোন চীন থেকে সরিয়ে ভারতে উৎপাদনের পরিকল্পনা করছে অ্যাপল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চহারে শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রেক্ষাপটে এই পরিবর্তন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রির জন্য নির্ধারিত ৬ কোটি আইফোন ভারত থেকে বানিয়ে আনতে চায় কোম্পানিটি। এই পরিবর্তন শুরু হবে আগামী বছর থেকে।
২০০৭ সালে আইফোন বাজারে আসার পর থেকে বেশির ভাগ উৎপাদনই হয়ে আসছিল চীনে। তবে ২০১৭ সাল থেকে ভারতে আইফোন উৎপাদন শুরু করে অ্যাপল। ২০২৩ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি জানায়, ফক্সকন ও টাটার মতো সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে মিলে ভারতে তিন বছরের মধ্যে ৫ কোটি আইফোন তৈরি করবে তারা। নতুন লক্ষ্য অর্জনে অতিরিক্ত ১ কোটি ইউনিট ভারতে উৎপাদন করলেই হবে।
এদিকে চলতি মাসের শুরুতে চীনা ইলেকট্রনিকস পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র সরকার। তবে স্মার্টফোন ও কম্পিউটারের জন্য কিছুটা ছাড় রয়েছে। এর পরও বৈশ্বিক ইলেকট্রনিকস উৎপাদনে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভারতের ওপর বর্তমানে ১০ শতাংশ হারে শুল্ক আরোপ রয়েছে। তবে ৯০ দিনের এক গ্রেস পিরিয়ড শেষ হলে সেটি ২৬ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, ট্রাম্প পূর্বে ভারতকে ‘শুল্ক অপব্যবহারকারী’ ও ‘শুল্কের রাজা’ বলে মন্তব্য করেছিলেন।
ফিন্যান্সিয়াল টাইমস আরও জানায়, গত মার্চে অ্যাপল ভারতে তৈরি ২ বিলিয়ন ডলারের আইফোন যুক্তরাষ্ট্রে বিমান পাঠিয়ে আনে, যাতে চীনের ওপর নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে পণ্যটি আমদানি করা যায়।
যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনা ট্রাম্প প্রশাসনের মূল উদ্দেশ্য হলেও বিশেষজ্ঞরা বলছেন, ইলেকট্রনিকস শিল্পে সেটা প্রায় অসম্ভব।
চীনে উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম হওয়ার কারণে সেখানেই কারখানা গড়ে তুলেছে বহু আন্তর্জাতিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান। কম মজুরি, সহজলভ্য কাঁচামাল এবং উন্নত সরবরাহব্যবস্থার জন্য দেশটি দীর্ঘদিন ধরেই বিশ্ববাজারের ইলেকট্রনিকস পণ্যের অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত।
তবে সাম্প্রতিক উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত ইলেকট্রনিকস শিল্পে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, এই অতিরিক্ত করের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে শুধু আইফোন নয়, নানা ধরনের ইলেকট্রনিকস পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে