আর্থিক অনিয়মের অভিযোগে গত সপ্তাহেই বরখাস্ত হয়েছেন সিঙ্গাপুর ফ্যাশন স্টার্টআপ জিলিংগোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অঙ্কিতি বসু। আর এর মধ্যেই ফাঁস হয়েছে তাঁর কিছু ব্যক্তিগত ছবি, চ্যাট এবং নথিপত্র।
ভারতীয় বংশোদ্ভূত অঙ্কিতি বসু তাঁর ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, ‘আমার ব্যক্তিগত ছবি, চ্যাট, নথি, রেকর্ড সবই সম্ভবত আমার সম্মতি ছাড়াই হস্তগত করা হয়েছে এবং সেগুলো অনলাইনে প্রচার করা হয়েছে। এখন আমি ইন্টারনেটে সেগুলোর কিছু পরিবর্তিত কপি দেখতে পাচ্ছি। এগুলো স্পষ্টতই জাল। কিন্তু এরপরও ক্ষতিকর। আমি জানি না কে এটা করছে।’
জিলিংগো হলো একটি অনলাইন ফ্যাশন কোম্পানি। পোশাক ব্যবসায়ী এবং কারখানায় প্রযুক্তি সরবরাহ করে এ কোম্পানি। ২০১৫ সালে অঙ্কিতি বসু এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা ধ্রুব কাপুর এই কোম্পানি প্রতিষ্ঠা করেন।
কোম্পানির হিসাব নিকাশে অসংগতির অভিযোগ ওঠার পর গত ৩১ মার্চ অঙ্কিতি বসুকে সাময়িক বরখাস্ত করা হয়।
ই-কমার্স প্ল্যাটফর্মটি ‘গুরুতর আর্থিক অনিয়ম’ তদন্তের পর অঙ্কিতি বসুকে স্থায়ী বরখাস্ত করে। অবশ্য তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা অডিটের ফলাফল সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। অঙ্কিতির (৩০) দাবি, তিনি এখনো তাঁর বিরুদ্ধে করা অভিযোগগুলো দেখেননি।
তিনি বলেন, ‘আমি এখনো আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা দেখিনি। যে প্রতিবেদনটি আমাকে বরখাস্ত করার জন্য ব্যবহার করা হয়েছিল সেটিও দেখিনি। আমি যে কোম্পানিটি প্রতিষ্ঠা করেছি সেটির ই-মেইলের মাধ্যমে নিজে বরখাস্ত হওয়ার মতো অসম্মানের শিকার হয়েছি।’
অঙ্কিতি বসু আরও বলেন, তিনি আইনি সুরক্ষা চেয়েছেন। কারণ তাঁর আশঙ্কা, ফাঁস হওয়ার কনটেন্টগুলোর মধ্যে এমন কিছু রয়েছে যা ব্যবহার করে তাঁকে ভয় দেখিয়ে সুবিধা নেওয়া হতে পারে। তিনি এবং তাঁর পরিবার অনলাইনে ক্রমাগত হুমকি পাচ্ছেন বলেও আগের একটি পোস্টে বলেছিলেন অঙ্কিতি। এমনকি ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগও করেছেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে