
সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে ‘সুপার থ্যাংকস’ ফিচারের মাধ্যমে দর্শকেরা তাদের পছন্দের নির্মাতাদের আর্থিক সহায়তা দিতে পারবে। ভিডিও নির্মাতাদের অর্থ উপার্জন আরও বাড়াতে ‘সুপার থ্যাংকস’ নামের এই বিশেষ ব্যবস্থা চালু করতে যাচ্ছে ইউটিউব।
এই ফিচারের মাধ্যমে নির্মাতাদের ভক্তদের কাছ থেকে উপার্জন করার সুযোগ তৈরি হয়েছে। ইউটিউবের নতুন সুপার থ্যাংকস ফিচারের মাধ্যমে দর্শকেরা ন্যূনতম ২ ডলার থেকে ৫০ ডলার পর্যন্ত আর্থিক সহায়তা দিতে পারবে। দর্শকদের দেওয়া অনুদানের ৩০ শতাংশ কেটে নেবে ইউটিউব। বাকি অংশ পাবেন সংশ্লিষ্ট নির্মাতা।
প্রথমে বিশ্বের ৬৮টি দেশে নতুন এই ফিচার পাওয়া যাবে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। আস্তে আস্তে সব দেশেই এই ফিচারের সুবিধা পাওয়া যাবে।
ইউটিউবের এই ‘সুপার থ্যাংকস’ ফিচার অনেকটা সুপার চ্যাটের মতো। সুপার চ্যাটে লাইভ স্ট্রিমিংয়ে অর্থের বিনিময়ে দর্শকেরা নিজের কমেন্ট ক্রিয়েটরের কাছে পৌঁছাতে পারেন। একইভাবে ‘সুপার থ্যাংকস’-এর সাহায্যে ইউটিউব ভিডিওতে দর্শকেরা নিজের কমেন্ট অর্থের বিনিময়ে ক্রিয়েটরের কাছে পৌঁছাতে পারবেন।
ইউটিউবে অসংখ্য দর্শক কমেন্ট করেন। সাধারণ দর্শকের কমেন্ট এবং ‘সুপার থ্যাংকস’ দিয়ে কমেন্টকারী দর্শকের কমেন্টের রং আলাদা থাকবে। আর্থিক সহায়তা দিয়ে যারা কমেন্ট করবেন, তাঁদের কমেন্টের রং আলাদা দেখাবে। ফলে সহজেই দাতাদের আলাদা করা যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে