
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে নাইজার রাজ্যের তিনটি গ্রামে মোটরসাইকেলে করে এসে অন্তত ৪৬ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। গতকাল শনিবার ভোরে এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, এই হামলার ঘটনায় নিহতের পাশাপাশি বহু মানুষকে অপহরণ করা হয়েছে এবং গ্রামগুলোর অধিকাংশ ঘরবাড়ি জ্বালিয়ে....

কারাগার থেকে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিক হুয়ান পাবলো গুয়ানিপাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার (৯ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গাজীপুরের কালীগঞ্জে মো. হক নামের অপহৃত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠু পাঠান (৪০) নামের এক ব্যক্তিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মিঠু একজন সন্ত্রাসী এবং তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১৭টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফেনীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহনাফ আল মাঈন নাশিতকে (১০) অপহরণ ও হত্যা মামলায় ফেনী পৌর ছাত্রদলের কর্মীসহ তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডে আদেশ দেওয়া হয়েছে।