
লিবিয়ার ত্রিপোলি ও এর পার্শ্ববর্তী অঞ্চল থেকে ১২৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বুধবার (১৯ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইট যোগে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ওই অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

বিদেশে শ্রম বাজার বাড়ানো, অভিবাসন প্রত্যাশী কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং বিদেশফেরত কর্মীদের রি-ইন্ট্রিগ্রেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার সুপারিশ দিতে ‘বাংলাদেশিদের বিদেশে নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করেছে সরকার।

ঈদের দিনই বুঝি, আগুন লাগল লস অ্যাঞ্জেলেসে। আগুন মানে আক্ষরিক অর্থে আগুন নয়, অবৈধভাবে বসবাসকারী সাধারণ মানুষকে অন্যায়ভাবে গ্রেপ্তার শুরু করলে সাধারণ মানুষই দাঁড়িয়ে গেল পুলিশের বিরুদ্ধে। ইচ্ছে হলেই যে কাউকে যেকোনো জায়গা থেকে গ্রেপ্তার করে নেওয়ার যে খেলা শুরু করেছিল সরকার, তার বিরুদ্ধেই এই প্রতিবাদ।

গত শুক্রবার থেকে এই বিক্ষোভ শুরু হয়। ওই দিন আইসিই কর্মকর্তারা শহরের লাতিন-অধ্যুষিত এলাকায় অভিযান চালাচ্ছিল বলে খবর আসে। এসব এলাকায় অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান জোরদার করা হয়েছিল। এই অভিযানের খবর প্রকাশ পাওয়ার পরই ব্যাপক আকারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।