
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ধীরে ধীরে চিকিৎসাবিজ্ঞানের প্রায় সব স্তরে ঢুকে পড়ছে। রোগ নির্ণয় থেকে শুরু করে অস্ত্রোপচার—সবখানেই এই প্রযুক্তিকে ভবিষ্যতের বিপ্লব হিসেবে তুলে ধরছেন এর প্রবক্তারা। কিন্তু একই সঙ্গে সামনে আসছে উদ্বেগজনক কিছু প্রতিবেদন।

সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে কৈখালী বিওপির নায়েক সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল ভারত সীমান্তবর্তী গোলাখালীর একটি চিংড়িঘের এলাকা থেকে এগুলো জব্দ করে।

২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অস্ত্রোপচারের পর তাঁর মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ।