
রাজধানীর উত্তর বাড্ডায় সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি রাইফেল, সাতটি পিস্তল, তিনটি রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ একজনকে আটক করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আয়োজনের ব্যাপারে সংশ্লিষ্ট সব সংস্থাই প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা সক্ষম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে এ পর্যন্ত ১৭৯টি অস্ত্র ও ১৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময়ের মধ্যে ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।

আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য চীনের সঙ্গে সরকার-থেকে-সরকার (জিটুজি) চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বিমানবাহিনীর এনেক্স ভবনে এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।