
রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র, ৩৯৪টি গুলিসহ মেহেদী হাসান দীপু ওরফে বিপু (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। তাঁকে গতকাল শনিবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। একই দিনে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকেও (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।