
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ‘কুকুর আকৃতির রোবটের’ সিসিটিভি ফুটেজে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আজ বুধবার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচার। এবার প্রতীক্ষা বহুকাঙ্ক্ষিত ভোটের দিনের। উৎসবের এ আমেজের মধ্যে বরিশাল-৬ আসনে পেশিশক্তি ব্যবহার হওয়ার আশঙ্কা করছেন কয়েক প্রার্থী। একই অভিযোগ বরিশাল-৫ আসনেও রয়েছে। এদিকে বরিশাল-১ আসনে এবার ভোটের প্রচারে সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ করা গেছে।

রাজবাড়ীর পদ্মা নদীর তীরবর্তী এলাকায় রাসেলস ভাইপারসহ বিভিন্ন বিষধর সাপের উপদ্রব শুষ্ক মৌসুমেও পুরোপুরি থামেনি। বর্ষা মৌসুমের তুলনায় বর্তমানে কিছুটা কমলেও প্রায় সময়ই সাপের কামড়ে আহত হচ্ছেন কৃষকেরা। বর্তমানে চরাঞ্চলে আখ কাটার মৌসুম। কৃষকেরা আতঙ্ক নিয়ে কাজ করছেন।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুই শিশুকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায় শিশুরা।