
চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট মোড়ে বিপ্লব উদ্যানের সামনে রাস্তা ভেদ করে হঠাৎ আগুনের ফুলকি উঠতে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এক দিনের ব্যবধানে চুয়াডাঙ্গা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় আবারও বোমাসদৃশ বস্তু দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। আজ শনিবার এলাকায় কালো টেপ মোড়ানো এ বোমাসদৃশ বস্তুটি দেখতে পায় স্থানীয়রা।

পাবনা সদর উপজেলার আতাইকুলায় মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাঁদের আতাইকুলা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোয়াটসঅ্যাপে বোমা হামলার হুমকি সংবলিত বার্তা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মাদ কামরুল ইসলাম।