
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র চার দিন। ভোট ঘিরে শেষ সময়ে উপকূলীয় জেলা বরগুনার দুটি আসনেই হাট-বাজার, চায়ের দোকানে জমে উঠেছে ভোটের হিসাব-নিকাশ, বিশ্লেষণ। প্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন নানা প্রতিশ্রুতি নিয়ে।

গতকাল বুধবার সন্ধ্যায় আশশাকুর ফিরোজ আমতলীর বাসা থেকে হোমিওপ্যাথিক ওষুধ আনতে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় যান। ওষুধ নিয়ে রাত সোয়া ৯টার দিকে আমতলীতে ফেরার সময় সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

তালতলীতে ছাত্রলীগের সাবেক এক নেতার বাসা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছেন নৌবাহিনীর সদস্যরা। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদক, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।